● ●


গলাচিপায় ব্রিজ ভেঙে পরে নারীসহ আহত ৬
প্রকাশ: ২৯ মে, ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ব্রিজ ভেঙে পরে নারীসহ আহত ৬

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুজন বরিশল শের-ই বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল। আজ শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমে নিয়ে পটুয়াখালী হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় পরিবার। এ সময় ব্রিজ পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে ব্রিজটি।
এ সময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০), বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। আহত সবাই কালাইকিশোর গ্রামের বাসিন্দা।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »