মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ভাইয়ের হাতে ভাই লাঞ্চিত হয়ে হাসপাতালে ভর্তি
প্রকাশ: ৪ জুন, ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই লাঞ্চিত হয়ে হাসপাতালে ভর্তি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ভাইয়ের হাতে ভাই লাঞ্চিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী ফারুক হাওলাদারকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আহত ফারুক হাওলাদার (২৫) হচ্ছেন মৃত. মজিদ হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের চরখালী নামক স্থানে হাওলাদার বাড়ির রাস্তার উপরে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, আমার চিকিৎসাধীনে ফারুক হাওলাদার ৩য় তলার ২১ নম্বর বেডে ভর্তি আছে। তার কান ফেটে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন আছে। আহত ফারুক হাওলাদারের স্ত্রী জোহরা বেগম বলেন, আমি ২ সন্তানের জননী। আমার স্বামী রিক্সা চালিয়ে আমাদের অভাবের সংসার চালান। জমি জমার জেরে আমার ভাষুর মস্তফাসহ মামুন ও মিল্টন একত্রিত হয়ে আমার স্বামীকে মারধর করে। আমার স্বামীর ডাক চিৎকারে এলাকাবাসী না আসলে ওরা আমার স্বামীকে মেরে ফেলত। তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে আমার ভাষুর আমাকেও মারধর করেছেন। আমার শরীরের বিভিন্ন অংশে এখনও কালো কালো দাগ আছে। এ বিষয়ে মস্তফার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, দু’জন পরস্পর আপন ভাই। দু পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »