মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় মানববন্ধন
প্রকাশ: ১৮ মে, ২০২১, ৭:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন (২৬) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল লঞ্চঘাট এলাকায় চরকাজল ইউনিয়নবাসীর আয়োজনে ইউনুচ দর্জি ও আবু দর্জির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিপন দর্জি, নাসির হাওলাদার, নূর মোহাম্মদ হাওলাদার, আনসার উদ্দিন, সাথী আক্তার, রিনা বেগম, লায়লা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা নিরপরাধ জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তি এবং সঠিক তদন্তপূর্বক হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত ১১ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরকাজল ইউনিয়নের গ্যাসফিল্ড সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের্বর সড়কের উপরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে আল আমিন নিহত হন। এ ঘটনায় ১২ মে বুধবার পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চরকাজল গ্রামের মৃত মো. দলিল উদ্দিন দর্জির (ধলু) ছেলে জলিল দর্জি ও একই বাড়ির মো. ইউনুচ দর্জির ছেলে ইব্রাহিম দর্জিকে আটক করে। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। পরে তারা দু’জনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »