মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় মৎস্যজীবী লীগের কমিটি গঠন
প্রকাশ: ২৫ মে, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় মৎস্যজীবী লীগের কমিটি গঠন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে শহিদুল সরদার সভাপতি এবং কাউন্সিলরদের সম্মতিক্রমে জাকির মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর সায়েদ মাতবরের সঞ্চালনায় কমিটি গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাওসার আহম্মেদ তালুকদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ. হালিম মিয়া প্রমুখ। সভাপতি পদে দুইজন প্রার্থী হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হয়। মোট ১৫০ জন কাউন্সিলরদের মধ্যে ১১৯ জন সভাপতি পদে ভোট প্রদান করেন। ৩১ জন অনুপস্থিত থাকে এবং ১টি ভোট বাতিল হয়। উপস্থিত ভোটারদের মধ্যে ৯০ ভোট পেয়ে শহিদুল সরদার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদল প্যাদা ২৮ ভোট পেয়েছেন। আর কাউন্সিলরদের সম্মতিক্রমে জাকির মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি-সম্পাদক। নব নির্বাচিত কমিটির সভাপতি-সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি-সম্পাদকের কাছে জমা দেয়ার জন্য নির্দেশনা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »