সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় রিপনকে মারধর হাসপাতালে ভর্তি
প্রকাশ: ৩ মে, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় রিপনকে মারধর হাসপাতালে ভর্তি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আবু সাইদ রিপন (৩৮) কে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে। আবু সাইদ রিপন হচ্ছেন উত্তর পানপট্টি গ্রামের হাওলাদার গ্রামের মৃত. শাহজাহান হাওলাদারের ছেলে। আবু সাইদ রিপন জানান, গত বুধবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় রেইন্ট্রি তলা নিমাই মাস্টার বাড়ির সামনে কাচা রাস্তার উপরে আমাকে জমা-জমির জেরে পূর্ব শত্রুতার কারণে আমাদের একই গ্রামের নাসির উদ্দিন হাওলাদার, দুলাল হাওলাদার, মো. রাকিব, সিপন, মো. হাসান, মো. আশরাফ একত্রিত হয়ে হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আবু সাইদ রিপনের স্ত্রী নাসরিন আক্তার স্বর্ণা বলেন, আমার স্বামীকে প্রতিপক্ষরা মেরে ফেলার জন্য পরিকল্পনা নিয়েছিল। এলাকার লোকজন না থাকলে আমার স্বামীকে ওরা মেরেই ফেলত। এ ব্যাপারে দুলাল হাওলাদার ও মো. রাকিবের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দৃষ্টি নন্দিতা বলেন, আবু সাইদ রিপন আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৩ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। তার শরীরের অবস্থা বেশি ভাল না। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিল সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করছি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »