সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় সরকারি আবাসন প্রকল্পের জায়গা অবৈধ ভাবে দখল আতঙ্কে আছে ৮০পরিবার
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় সরকারি আবাসন প্রকল্পের জায়গা অবৈধ ভাবে দখল আতঙ্কে আছে ৮০পরিবার

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সরকারি আবাসন প্রকল্পের জমি অবৈধ ভাবে দখল করে নিয়েছে একটি প্রতারক চক্র। জালজালিয়াতি করে ওই প্রতারক চক্র আবাসন প্রকল্পের প্রায় ১.৫ একর জমি অবৈধ ভাবে বন্দোবস্ত নিয়ে দখল করে নেয়। এছাড়া আবাসন প্রকল্পে বসবাস করা ৮০টি পরিবার প্রতারক চক্রের মামলা হামলার হুমকির আতঙ্কে দিন কাটাচ্ছে।

সূত্র জানায়, ২০০৩ সালে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া মৌজায় ১৫০ পরিবারের আবাসন সুবিধা দেয়ার জন্য ১২একর জমির উপর ৩৬৭ মে.টন গম প্রাক্কলিত ব্যয়ে বোয়ালিয়া আবাসন প্রকল্পের কাজ শুরু হয়। ১ম পর্যায় ৬.৪০ একর জমিতে ৮ ব্যারাক নির্মান করে ৮০টি পরিবারকে পূর্ণবাসন করা হয়। ২০১৪-২০১৫ অর্থ বছরে বাকী ৫.৬০ একর জমি ১৪৯.৪৭৩ মে.টন গম বরাদ্দ দিয়ে ওই জমি উন্নয়ন করা হয়। বাউফল উপজেলার ধীরেন চন্দ্র পাল ও তার স্ত্রী বিজয় লক্ষ¥ী পাল এর নামে এক প্রতারক চক্র জালজালিয়াতি করে ২০৩৬ গলা/২০০৬-২০০৭ নম্বর বন্দোবস্ত কেসের মাধ্যমে পূর্ব নিধারিত বোয়ালিয়া আবাসনের ১.৫০ একর জমি বন্দোবস্ত নেয়। ওই প্রতারক চক্র ২০১৬ সালে ২য় পর্যায় বোয়ালিয়া আবাসনের জন্য উন্নয়ন করা ভূমি রাতের আধাঁরে সন্ত্রাসী নিয়ে ১.৫০ একর জমি জোড় করে দখল করে নেয়। বোয়ালিয়া আবাসনের বাসিন্দা নয়া মিয়া জানান, আমরা ৮০টি পরিবার সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে বসবাস করছি। ধীরেন চন্দ্র পালের লোকজন অবৈধ ভাবে আমাদের আবাসনের জমি দখল করে মামলার হুমকি দিচ্ছে। বোয়ালিয়া আবাসনের সভাপতি মো.মনির শেখ জানায়, আমরা অবৈধ দখলদার ধীরেন চন্দ্র পালের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প কর্মকর্তাকে জানিয়েছি।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো.রফিকুল ইসলাম জানান, ধীরেন চন্দ্র পাল বাউফল উপজেলার বাসিন্দা হলেও পটুয়াখালীর হোমিপ্যাথী কলেজের অধ্যক্ষ বলে জানা যায়। কি ভাবে আবাসনের জায়গা বন্দোবস্ত পেয়েছে জানা নেই, তবে বন্দোবস্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরন করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »