মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় স্কুল শিক্ষিকার দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষ
প্রকাশ: ২৯ মে, ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় স্কুল শিক্ষিকার দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষ

সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে মোসা. কলি বেগম (৪২) নামে এক স্কুল শিক্ষিকাকে লোহার রড, ছুড়ি ও ইট দিয়ে আঘাত করে মাথায় রক্তাক্ত জখম, হাত ভেঙ্গে, গাল-জিহ্বা কেটে ও দঁাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চিকনিকান্দী গ্রামে। আহত শিক্ষিকাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত কলি বেগম মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চিকনিকান্দী গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী ও হায়দার আলী জোমাদ্দারের মেয়ে। এ ঘটনায় শিক্ষিকার স্বামী মো. জাকির হোসেন বাদী হয়ে শুক্রবার গলাচিপা থানায় একই গ্রামের সুমন রাজা (৩০), রাজা শফিকুল ইসলাম (৬০), ফাতেমা বেগম (৪৫), টুম্পা (২৫) ও পিংকিকে (২৫) আসামী করে মামলা করেন। শুক্রবার পুলিশ আসামী রাজা শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
মামলাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মো. জাকির হোসেন তার একটি গাভী গরু ও দুটি বাছুর গরু নিয়ে মাঠ থেকে বাড়ির দিকে রওয়ানা দিলে চিকনিকান্দী বাজারের কাছে এসে পেঁৗছলে আগে থেকেই ওৎ পেতে থাকা সুমন রাজা, রাজা শফিকুল ইসলাম, ফাতেমা বেগম, টুম্পা ও পিংকি এক জোট হয়ে মারধর শুরু করে। জাকির হোসেনের ডাক চিৎকারে শিক্ষিকা কলি বেগম স্বামীকে বাঁচাতে এলে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে আঘাত করে মাথায় রক্তাক্ত জখম করে। হামলাকারীদের লোহার রডের আঘাত ঠেকাতে কলি বেগমের হাতের কব্জিতে জখম হয়, ছুড়ির আঘাতে তার ডান গাল ছিদ্র হয়ে মুখের ভিতর প্রবেশ করে জিহ্বা কেটে যায় ও ইটের আঘাতে দঁাত ভেঙ্গে যায়।।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, শিক্ষিকা কলি বেগমের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী রাজা শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »