সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও কৃষি প্রশিক্ষণ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও কৃষি প্রশিক্ষণ

সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী ) প্রতিনিধি
গাছ একটি বৃহৎ এফ ডি আর তাই আগামী পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বেশি করে গাছ লাগানোর জন্য গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যর লক্ষ্য নিয়ে গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ২৮-সেপ্টেম্বর/১৯ ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ও গলাচিপা উপজেলার কৃষি নার্সারিতে দ্বিতল কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন করেন এসএম শাহাজাদা (এম.পি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান সহ বিভিন্ন এলাকা থেকে আগত বৃক্ষ চাষী ভাই ও বোনেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে ফলদ বৃক্ষ মেলায় ১২টি স্টল বিভিন্ন ফলদ গাছের চারা এবং নানাবিধ দেশীয় ফলের মেলায় প্রদর্শন করে। এছাড়া বিনামূল্যে অংশগ্রহণকারীদের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম বার্ষিকীর এই দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বাধীনত্তোর বাংলাদেশকে সমৃদ্ধ করা এবং এই দেশকে কবিশ্বের দরবারে যে সম্মান বর্তমান সরকার প্রধান করেছে সেজন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, একটি গাছ একটি পরিবারকে বিপদের সময় যে আর্থিক সহায়তা দিয়ে থাকে তা সকলেরই জানা।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য পুষ্টি ও খাদ্য-মানের গুণগত দিক পর্যালোচনা করে দেখা যায়, দেশীয় ফল মানব জীবনে বিভিন্ন রোগ প্রতিরোধে এবং সুস্বাস্থ্য গঠনে অপরিসীম ভুমিকা পালন করে এবং দেহ-মনকে সজীব করে তোলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ দেশীয় বিভিন্ন ফলের গুণগত মান ও নানা মুখী পুষ্টির গুণাগুণ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নানাবিধ বৃক্ষ ও ফলদ গাছ রোপন ও পরিচর্যা করে পারিবারিক আর্থিক উন্নতি, পুষ্টি ও সুস্বাস্থ্য গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের প্রতি আহŸান জানান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর্থিক বাস্তবায়নে ৭৮ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে কৃষি প্রশিক্ষণ ভবনটি নির্মান করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »