● ●


ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ৫১

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার সংক্রান্ত একটি পুরোনো ভিডিও প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অপপ্রচার ও অসত্য তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি মূলত গত বছরের গত ২৭ আগস্টের ঘটনা। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর হেফাজত থেকে সে সময় ভেজাল সার জব্দ করা হয়েছিল।

ঘটনার সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সার ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিনই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেন এবং ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করেন। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযুক্ত ওই ডিলারের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা গ্রহণ করে।

মন্ত্রণালয় জানায়, বিগত আগস্ট মাসের তাৎক্ষণিক আইনগতভাবে নিষ্পত্তিকৃত একটি পুরোনো বিষয় বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে যে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রচার বা প্রকাশ না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের পূর্বে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে (ল্যাবরেটরি) সারের গুণগত মান নিশ্চিত করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি বলবৎ রয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহকৃত সারের গুণগত মান বজায় রাখতে সরকার সর্বদা তৎপর রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »