গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে নারী আইনজীবীকে পোটানো অভিযোগে শ্লীলতাহানী মামলা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে নারী আইনজীবীকে পোটানো অভিযোগে  শ্লীলতাহানী মামলা

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় নারী আইনজীবীকে পেটানো গলাচিপা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে মামলা হয়েছে। নির্যাতিত আইনজীবী উম্মে আসমা আঁখি বাদী হয়ে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহকে আসামী করে রবিবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ বিচারক নিতাই চন্দ্র সাহা অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এজাহার নেয়ার নির্দেশ দেন। এদিকে নির্যাতনের প্রতিবাদ করায় ওই নারী আইনজীবীর শ্বশুর কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মামলার বিবরনে বলা হয়, ১২ সেপ্টেম্বর দুপুরে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন শাহ্ ওরফে শাহিন প্যাদা প্রথমে মামলার বাদীর শ্বশুর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ্ওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল চৌধূরীকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকী দেয়। পরে এর সুত্র ধরে নারী আইনজীবী উম্মে আসমা আঁখিকে গলাচিপা উপজেলা অফিসের সামনে প্রকাশ্যে গালমন্দের একপর্যায় চর-থাপ্পর, কিল, ঘুষি ও লাথি মেরে তার শ্লীলতা হানী ঘটনায়। পরে এঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নির্যাতিতা পরিবারটি।

অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ। এর আগে সংশ্লিষ্ট থানায় জিডি করে ভুক্তভোগী পরিবার। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। এদিকে শ্লীলতাহানীর ঘটনার রেষ ধরেই উপজেলা চেয়রাম্যান কর্তৃক নানা ভাবে হয়রানীর শিকার নারী আইনজীবীর পরিবারটি। সর্বশেষ রোববার দুপুরে উম্মে আসমা আঁখি বাদী হয়ে শাহিনকে আসামী করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

অপরদিকে চেয়ারম্যান শাহিন কর্তৃক শ্লীলতাহানীর ঘটনায় বিচার চাওয়ার জের ধরে তার শ্বশুর গলাচিপা উপজেলা আওয়ামীলীগের দলীয় পদ থেকে বহিস্কার করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাতে গলাচিপা উপজেলা দলীয় কার্যালয়ে দুলাল চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি থেকে বহিস্কার করার এ সিদ্ধান্ত নেয়ার জন্য সভা আহবান করে উপজেলা আওয়ামীলীগের একটি অংশ। ওই মিটিংএ দুলাল চৌধূরীর পক্ষে সংখ্যাগরিষ্টদের সমর্থন থাকায় উপজেলা চেয়ারম্যানের উদ্দেশ্য সফল হয়নি বলে জানান উপজেলা আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা। দুলাল চৌধূরী অভিযোগ করে বলেন তার পদ থেকে বহিস্কার করার জন্য উপজেলা চেয়ারম্যান শাহিন উপজেলা নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছে। কিন্তু জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর রাতে ফোন করে সিদ্ধান্ত নিতে নিষেধ করায় তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও শাহিন নানা ভাবে হয়রানী করতে পায়তারা এবং অপপ্রচার চালাচ্ছে।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে বলেন, দলীয় কার্যালয়ে আমরা প্রতিদিনই বসে আড্ডা দেই। আমার স্বাক্ষর ছাড়া দুলাল চৌধূরীকে পদ অব্যাহতি দেয়া যাবেনা। কেন তাকে পদ থেকে বহিস্কার করা হবে এ প্রশ্নে তিনি নিরব থাকেন। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, আমরা শনিবার রাতে বসেছিলাম, কিন্তু সিদ্ধান্ত এখন নেইনি। কোন অপরাধে তাকে বহিস্কার করা হবে এমন প্রশ্নে টিটু বলেন, তার পরিবার দলের ভাবমূর্তি নষ্ট করছে তাই।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর এপ্রসঙ্গে বলেন, আমি রাতে ঘটনা শুনে উপজেলা আওয়ামীলীগকে নিষেধ করেছি। এটা শাহিনের চক্রান্ত। উপজেলা আওয়ামীলীগ কাউকে বহিস্কার করতে পারেনা।
প্রকাশ, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরের ওপর হামলা চালায় উপজেলা চেয়ারম্যান শাহিন নিজেই। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ন আচারন করেন শাহিন। এর ফলে গলাচিপা উপজেলার ১১ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত জুন মাসে ঢাকায় অবস্থান নিয়ে স্থানীয় সাংসদ শাহজাদা সাজুর সরনাপন্ন হয়। পরে সাংসদের হস্তক্ষেপে তা মিমাংসা করা হলেও স্থায়ী ভাবে সমাধান হয়নি বলে জানান উপজেলা আওয়ামীলীগের অনেক নেতাই। এঘটনায় উপজেলা চেয়ারম্যানকে শাহিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »