শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপা পৌরসভার রাস্তায় বেড়া, ঘরবন্দী কয়েকটি পরিবার
প্রকাশ: ১৬ মে, ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপা পৌরসভার রাস্তায় বেড়া, ঘরবন্দী কয়েকটি পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

শনিবার সকালে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার রাস্তায় বেড়া দিয়ে চলার পথ বন্ধ করে দিয়েছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৮নং ওয়ার্ডের মুজিবনগর এলাকায়। রাস্তা বন্ধ করে দেয়ায় পৌরসভার ৭টি পরিবারের মানুষজন ঘরবন্দী হয়ে পড়েছে। ঘরবন্দী পরিবারগুলোর মধ্যে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ, দলিল লেখক মো. মজিবর রহমান, ব্যবসায়ী বশির মৃধা, আনোয়ার গাজী প্রমুখ। সূত্র জানায়, গলাচিপা পৌরসভার মুজিবনগর রোড এলাকার সাবেক সিনিয়র শিক্ষক (বাংলা) সুলতান আহম্মেদের বাসার পূর্ব পাশের দক্ষিনমুখী রাস্তা দিয়ে ২৫ পরিবারের শতাধিক মানুষ দীর্ঘদিন চলাচল করে আসছে। ২০১০-১১ অর্থ বছরে গলাচিপা পৌরসভা বরাদ্দকৃত টাকা দিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে। এরপর প্রভাষক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ তার নিজ উদ্যোগে রাস্তাটিতে ইট, বালু ও সুড়কি দিয়ে একাধিকবার সংস্কার করেন। কিন্তু রাস্তার পার্শ্ববর্তী দুই-তিন জন বাসিন্দা হাটার পথে বিঘেœর সৃষ্টি করে আসছে। ভুক্তভোগী দলিল লেখক মো. মজিবুর রহমান জানান, শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিন শেষ প্রান্তে ৭টি পরিবারের চলাচলের পথটি রিপন কর্মকার ও শিলা কর্মকার কাঠ ও টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। বিগত দিনে পৌরসভার রাস্তা দিয়ে চলাচল করার সময় রাস্তার পার্শ্ববর্তী বাসিন্দারা মোটা অংকের টাকা দাবী করে আসছিল। টাকা পরিশোধ না করলে রাস্তা বন্ধ করে দেয়ার হুমকিও বারবার জানায়। এই কারনেই শনিবার রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় পৌরসভায় অভিযোগের প্রেক্ষিতে তারা সমাধান করবে বলে জানান। এ ব্যাপারে মুঠোফোনে শিলা কর্মকার জানায়, রাস্তার পার্শ্ববর্তী জাহাঙ্গীর গাজী ও জালাল গাজী (রিয়াজ) আমাকে দিয়ে রাস্তায় বেড়া দিতে বাধ্য করেছে। বেড়া না দিলে তাদের রাস্তা দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এজন্য আমি পৌরসভার রাস্তায় বেড়া দিতে বাধ্য হয়েছি। এ ব্যাপারে জাহাঙ্গীর গাজী বলেন, রাস্তায় কোন বেড়া দেয়া হয়নি। যারা অভিযোগ করছে তারা পৌরসভার বাসিন্দা না। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী মাতুব্বর জানান, পৌরসভার সড়কটি দিয়ে প্রায় ১২-১৫ বছর ধরে মানুষ চলাচল করে আসছে। রাস্তা বন্ধ করার কোনো সুযোগই নাই। ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা চালাচ্ছি। গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন জানান, বিষয়টি আমি জেনেছি। কাউন্সিলার সহ আমি নিজে গিয়ে সমাধান করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »