সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপা শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ আগস্ট, ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপা শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৬ দিনব্যাপি ৬ষ্ঠ বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রী কালিবাড়িআঙ্গিনা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় সংঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রীগুরুদেবেরপাদুকা ও বিগ্রহ আনায়ন, স্থাপন ও মাল্যদান অনুষ্ঠান পালন করা হয়।

র‌্যালি শেষে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী গুরু পূজা এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রার্থনা, ধর্মসভা, শ্রীশ্রীগুরুদেবের বাণী থেকে পাঠ,আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন বৃহস্পতিবারঅরুণোদয় হতে সোমবার পর্যন্ত ৪০ প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্মনাম সংকীর্তন, শ্রীশ্রী অষ্টকালীন ভোগরাগ ও প্রসাদ বিতরণ এর আয়োজন করা হবে। আগামী মঙ্গলবার অরুণোদয়ের পূর্বে কুঞ্জভঙ্গ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগরকীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ, শ্রীশ্রীগুরুদেবের ভোগরাগ অতঃপর মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে বলে শ্রীগুরু সংঘের কমিটি সূত্রে জানা গেছে।

উদ্বোধনী র‌্যালিতে অংশ নেয় গলাচিপা শাখার শ্রীগুরুসংঘের সভাপতি বিজয় কর্মকার, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, নির্মল কর্মকার, অসীম কর্মকার, বিনয় কর্মকারসহ অনেক ভক্তবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »