মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজায় ইসরাইলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

বিডি ২৪ নিউজ অনলাইন: গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় সস্ত্রীক নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। উপত্যকাটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছেন।

কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন নিউজপেপার-এর সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাভি এবং তার স্ত্রী বুধবার (২৯ অক্টোবর) নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েক দিনে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সবশেষ মঙ্গলবার উপত্যকাটিতে চালানো ইসরাইলি হামলায় ১০৪ জন নিহত হন। যাদের মধ্যে ৪৬টি শিশু এবং ২০ জন নারী। এছাড়া আহত হন আরও ২৩৫ জন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার’ নির্দেশ দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, হামাস রাফা অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। যদিও হামাস এই দবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

আল-মুনিরাভির মৃত্যুর পর থেকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৫৬ জনে দাঁড়িয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অনেকেই আন্তর্জাতিক ও মূলধারার গণমাধ্যমে কর্মরত ছিলেন এবং ফিলিস্তিনি সাংবাদিক মহলে ছিলেন সাহসী ও প্রভাবশালী কণ্ঠ। তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে পরিকল্পিতভাবে, যাতে গাজায় চালানো হত্যাযজ্ঞের সঠিক তথ্য প্রকাশ না পায়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংবাদিক সুরক্ষা সংগঠন এবং ফিলিস্তিনিরা বারবার এই হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি নিঃসন্দেহে এমন একটি ধারাবাহিক প্যাটার্ন যা সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করে সত্যকে চাপা দেওয়ার নীরব প্রচেষ্টা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »