● ●


গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার

গাজীপুরের একটি আবাসিক কওমি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন গাজীপুর সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩); আরেকজন হলেন মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত মোহাম্মদ মিজান (৩৮)। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের তিনজনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। মামলার অন্য আসামি হলেন আব্দুল কুদ্দুস শেখ (৪৫)।

.‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ.

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। ৭ অক্টোবর বিকেল চারটার দিকে তাকে মাদ্রাসার আবাসিক বিভাগে রেখে আসেন তাঁর মা। ১৩ অক্টোবর দুপুরে শিশুটি বাসায় খেতে এলে গোসল করানোর সময় ধর্ষণের বিষয়টি টের পান পরিবারের সদস্যরা।

এজাহারে বলা হয়েছে, ১০ অক্টোবর রাত আনুমানিক একটার দিকে মাদ্রাসার ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে জাগিয়ে ভয়ভীতি ও প্রলোভন দেখান অলিউল্লাহ ইসলাম। পরে মাদ্রাসার স্টোররুমে নিয়ে ১১ অক্টোবর রাত দেড়টা এবং ১২ অক্টোবর রাত তিনটার দিকে আবারও শিশুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে মারধর করা হবে বলেও শিশুটিকে ভয় দেখানো হয়।

.

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার কথা জানার পর তিনি মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিজান ও আব্দুল কুদ্দুস শেখ। একপর্যায়ে অলিউল্লাহকে কৌশলে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয়।

.

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার কথা জানার পর তিনি মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিজান ও আব্দুল কুদ্দুস শেখ। একপর্যায়ে অলিউল্লাহকে কৌশলে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, আজ শুক্রবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »