শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের খোলনার মোড়ে ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ২৪ ও অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধামুরা থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মজুমদার ও জেলা যুবদলের সদস্য সোহন হোসেন ডালিমকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ বাহিনীর হামলার প্রতিবাদে বামরাইল ইউনিয়নের খোলনা মোড়ে একটি ঝটিকা মিছিল করে উজিরপুরের বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে ওই রাস্তা থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ভাঙচুর করে এবং দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। স্থানীয়দের পক্ষ থেকে ‘৯৯৯’ এ ফোন গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর করা গাড়ি ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নামধারী বিএনপির ২৪ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »