সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপন সম্পর্কের কথা ফাঁস করায় রেগে আগুন সারা আলি
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোপন সম্পর্কের কথা ফাঁস করায় রেগে আগুন সারা আলি

বিনোদন ডেস্ক

গোপন সম্পর্কের কথা সবার মাঝে ফাঁস করে দেওয়ায় করণ জোহরের উপর রেগেছেন সারা আলি খান। বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই বেশ কয়েকজন নায়কের সঙ্গে সারা আলি খানের নাম জড়িয়েছে। কখনও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত, আবার কখনও নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে। কিন্তু প্রকাশ্যে কোনো সম্পর্কের কথাই স্বীকার করেননি সারা।

তবে জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সারা আলি খানের গোপন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন করণ। আর তাতেই তার উপর বেজায় রেগেছেন সারা। খবর এবিপি আনন্দ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেন সারা আলি খান। কিন্তু দুজনের কেউই কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি।

সম্প্রতি এক অনুষ্ঠানে করণ বলেন, আমি ভেবেছিলাম কৃতীকে (শ্যানন) পরেরদিন বলব যে, আমি তো শুধু একটা নাম নিয়েছি মাত্র। কারণ, ক্যাটরিনা (ক্যাটরিনা কাইফ) বলেছিল যে, ওর ভিকির (ভিকি কৌশল) সঙ্গে নিজেকে দেখতে ভালো লাগে। আর ওরা তার কিছুদিন পরই বিয়ে করে নেয়। সারা (সারা আলি খান) জানায় যে, ও কার্তিকের (কার্তিক আরিয়ান) সঙ্গে ডেটিং করছে। আলিয়া (আলিয়া ভাট) নাম নেয় রণবীরের (রণবীর কাপুর)। সদ্য ওরাও বিয়ে করেছে আর ওদের সন্তানও আসতে চলেছে। আসলে বিষয়টা হচ্ছে, এখানে অনেকেই নিজেদের সম্পর্কের কথা কখনও না কখনও প্রকাশ্যে এনেছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এবিপি জানায়, ‘লাভ আজকাল’ ছবির শুটিংয়ের সময় থেকেই সারা আলি খান ও কার্তিক আরিয়ান একে অপরের সঙ্গে ডেটিং করেন। কিন্তু যেহেতু তারা কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি, তাই করণের কথায় রেগেছেন অভিনেত্রী




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »