মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপালগঞ্জে ভাসমান বেডে বাণিজ্যিক তরমুজ চাষে সাফল্য
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভাসমান বেডে বাণিজ্যিক তরমুজ চাষে সাফল্য

॥ মনোজ কুমার সাহা ॥
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৪ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : গোপালগঞ্জে অসময়ের তরমুজ ঝুলছে ভাসমান বেডের মাচায়। এ তরমুজের ভালো দাম পেয়ে কৃষক লাভবান হচ্ছেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি তরমুজ-১ ও সুইট ব্লাক জাতের তরমুজ বীজ ভাসমান বেডে আবাদ করে কৃষক এ বছর প্রথম বাণিজ্যিকভাবে তরমুজ উৎপাদন করেছে। এরমধ্য দিয়ে গোপালগঞ্জের কৃষকদের ভাসমান বেডে বাণিজ্যক তরমুজ চাষে এ বছরই প্রথম সাফল্য এসেছে বলে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দাবি করেছেন। এ সাফল্যে ভাসমান বেডে সারা বছর তরমুজ চাষাবাদে আরো বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ সূত্র জানিয়েছে, ভাসমান বেডে সবজি, মসলা চাষ গবেষণা , সম্প্রসারণ ও জনপ্রিয় করণ প্রকল্পের আওতায় এ বছর প্রথম গোপালগঞ্জে ২শ’ কৃষক অন্তত ১ হাজার ভাসমান বেডে তরমুজের বাণিজ্যক চাষ করেন। প্রতিটি বেডেই তরমুজের আশানুরূপ ফলন হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের কৃষক শক্তি কীর্ত্তনীয়া, তারপদ বালা বলেন, এত দিন আমরা ভাসমান বেডে, বিভিন্ন প্রকার শাক, ঢেড়শ, লাউ, কুমড়া, ফুলকপি, বঁধাকপি, শশা, টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন করেছি। কৃষি গবেষণা ইনস্টিউিটের সহযোগিতায় ও পরামর্শে এ বছর প্রথম বানিজ্যিকভাবে তরমুজ চাষ করেছি। তরমুজ চাষে কোন সেচ, কীটনাশক ও সার লাগেনি। সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করে পোকামাকড় দমন করেছি। অর্গানিক পদ্ধতিতে মানব দেহের জন্য নিরাপদ তরমুজ আমরা সফলভাবে উৎপাদন করেছি। বজারে এ তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রতিটি তরমুজ ১শ’ থেকে ২শ’ টাকা দরে বিক্রি করেছি। কম খরচে তরমুজ উৎপাদন করে অধিক লাভবান হয়েছি।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার বলেন, এতদিন গবেষণাগারে ভাসমান বেডে তরমুজ উৎপাদন নিয়ে কাজ করা হয়েছে। এ বছর প্রথম গোপালগঞ্জে কৃষককের ভাসমান বেডে বাণিজ্যিক তরমুজ চাষে সাফল্য মিলেছে। আমরা ভাসমান বেডের কৃষিকে আরো লাভজনক কৃষিতে পরিণত করতে চাই। তাই এ কৃষিতে নতুন নতুন উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করছি। তেমনই একটি উচ্চ মূল্যের ফসল তরমুজ। একটি লাউ বিক্রি করে যেখানে কৃষক ২০ টাকা থেকে ৪০ টাকা পান। সেখানে একটি তরমুজ বিক্রি করে কৃষক ১শ’ থেকে ২শ’ টাকা পাচ্ছেন। এতে কৃষকের আয় বাড়ছে।
গোপালগঞ্জ বড় বাজারের ফল বিক্রেতা রতন সাহা বলেন, এ বছর বাজারে অসময়ের তরমুজ প্রচুর আমদানী হয়েছে। এ তরমুজ খুবই রসালো ও মিষ্টি। তাই ক্রেতাদের কাছে চাহিদা রয়েছে বেশ ভালো। প্রতি কেজি তরমুজ আমরা ৬০ টাকা দরে ক্রয় করেছি। ক্রেতাদের কাছে প্রতি কেজি তরমুজ ৮০ থেকে ১শ’ টাকা দরে বিক্রি করছি। এ তরমুজে চাষিরা যেমন পয়সা পেয়েছেন তেমনি আমরাও লাভবান হয়েছি।
তরমুজ ক্রেতা তানজিলা মেহজাবিন বলেন, আগে আসময়ের তরমুজ বিদেশ থেকে আসত। দেড় থেকে দুই কেজি ওজনের প্রতিটি তরমুজ ৫০০ টাকায় কিনতে হত। এখন এতরমুজ দেশে হচ্ছে। ২শ’ থেকে ২৫০ টাকার মধ্যে এই তরমুজ কিনতে পারছি। এই তরমুজ খুবই সুস্বাদু।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »