সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গোলপাতার অপার সম্ভাবনা
প্রকাশ: ৫ জুন, ২০২০, ৯:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোলপাতার অপার সম্ভাবনা

সাব্বির আলম বাবুঃ
নদী ও সাগরের লবনাক্ততা এবং বিরুপ জলবায়ু সহিষ্ঞু ঐতিহ্যবাহী গোলপাতা গাছ দেশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক শোভাবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও নদী ভাঙ্গনরোধে ভূমিকা রাখে।কিন্তু কিছু গাছ পাচারকারী ও অসাধু বনকর্মীদের যোগসাজসে বনাঞ্চলের অন্যান্য গাছের সঙ্গে গোলপাতাও অবাধে কেটে নিয়ে যাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারানোর সাথে সাথে অতি প্রয়োজনীয় বিরুপ জলবায়ু সহিষ্ঞু বৃক্ষ হারাচ্ছে। দেশের দক্ষিনাঞ্চল সহ উপকূলীয় এলাকার দরকারী এই গোলপাতা গাছ প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন,খাল সহ অন্যান্য জলাশয় ভরাট, চাষাবাদের অভাব, গাছ পাচারকারীদের দৌরাত্ম ইত্যাদি নানাবিধ কারনে বিলুপ্ত হচ্ছে। দেশের সমগ্র দক্ষিনাঞ্চলের খাল-বিল-নদীর তীরে এক সময় প্রচুর গোলপাতা গাছের শোভাবর্ধনকারী,নয়নাভিরাম দৃশ্য দেখা যেত। কালের পরিক্রমায় সেগুলো এখন আর পরিলক্ষিত হয়না। তথ্যানুসন্ধানে দেখা যায়,গাছের নাম গোলপাতা হলেও এটির আকার-আকৃতি অনেকটা নারিকেল গাছের মতো। উচ্চতা প্রায় ১৫ থেকে ২০ ফুটের বেশী। সাধারনত স্বল্প লবনাক্ত পলি যুক্ত এগুলো ভালো জন্মায়। উপকূলীয় জনপদের সবখানেই এমন কি রাখাইন উপজাতি, নিম্নবিত্ত পরিবারের ঘরের ছাউনি হিসাবে গোলপাতার ব্যবহার সমাদৃত ছিল। এছাড়াও গোলপাতা গাছের রস দিয়ে সুস্বাদু খাওয়ার গুড় উৎপাদিত হয়,উপকূলীয় উপজাতি সম্প্রদায়ের লোকজন গোলপাতার রস দিয়ে চোলাই মদ তৈরী করে তাদের নানাবিধ সংসকৃতি ও উৎসবে ব্যবহার করে, গাছের নিম্নাংশ দিয়ে নিউজপ্রিন্ট,হার্ডবোর্ড,আয়োডিন যুক্ত লবন উৎপাদন করা যায়। গোলপাতা গাছ চাষাবাদ কম খরচে অত্যন্ত লাভজনক,সহজসাধ্য,এটি ভাইরাস জনিত রোগ থেকে মুক্ত তাছাড়া এটি চাষে সার ও কীটনাশকের প্রয়োজন হয়না,তেমন একটা পরিচর্যাও লাগেনা। গোলপাতার বীজ সংগ্রহ করে নিচু জমিতে পুতে রাখলে তার থেকে চারা গজায়। কিন্তু বনবিভাগ নতুন করে গোলপাতা গাছ আবাদ বা চাষের কোন উদ্যেগ আজও নেয়নি। উপকূলীয় এলাকার হাজার হাজার জমি অনাবাদী না রেখে দেশের প্রয়োজনীয় গুড়ের চাহিদা মেটানো, নিউজপ্রিন্ট,হার্ডবোর্ড তৈরী সর্বোপরি নদীভাঙ্গনরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গোলপাতা সংরক্ষন এবং চাষাবাদ করা বিরাট সহায়ক হবে বলে বিজ্ঞ মহল মনে করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »