সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গোলাপি বাস, ওঠতে পারবেন শুধু মেয়েরা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোলাপি বাস, ওঠতে পারবেন শুধু মেয়েরা

স্কুল-কলেজ-অফিসে যেতে নারীদের আর পোহাতে হবে না কোনো ঝুট-ঝামেলা। দাঁড়িয়ে-ঝুলে কিংবা ভিড় ঠেলে পৌঁছাতে হবে না গন্তব্যে। ‘নারীর ক্ষমতায়ন’-স্লোগানে পাকিস্তানের করাচিতে বুধবার ‘পিংক বাস সার্ভিস’ শুরু করেছে সিন্ধ মাস ট্রানজিট।

পরিষেবাটি নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ও কর্মক্ষেত্রে নারীদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ডনের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে আটটি বাস চালু করা হয়েছে। যেগুলো সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মডেল কলোনি থেকে মালির ও টাওয়ার হয়ে শারা ফয়সাল অবধি একক রুটে চলবে।

সকাল-সন্ধ্যায় পিক আওয়ারে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর বাস চলবে। বাকি সময়গুলোতে ১ ঘণ্টা ব্যবধানে এই পরিষেবা দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে বাসের ভেতরে বসানো হবে ক্যামেরা, থাকবে নারী কন্ডাক্টারও। প্রত্যেকটি বাসে থাকবে ৫০টি আসন, যার মধ্যে ‘স্পেশাল’দের জন্য বরাদ্দ থাকবে দুটি। মাত্র ৫০ টাকা ভাড়ায় সুবিধা গ্রহণ করতে পারবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী নারীরা।

তবে উদ্বোধনের পর থেকে প্রথম সাতদিন যে কোনো নারীই চড়তে পারবেন বিনামূল্যে। পাকিস্তানের পিপলস পার্টির (পিপিপি) নেত্রী শর্মিলা ফারুকি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বলেন, ‘তিনি নারীদের জন্য প্রথম পুলিশ স্টেশন ও ব্যাংক নির্মাণে ভূমিকা রেখেছিলেন। পিপিপি সর্বদা নারী অধিকার ও ক্ষমতায়নে সোচ্চার।’ সিন্ধুর তথ্য ও পরিবহণ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, ‘আমরা আমাদের মা, বোন ও কন্যাদের অবহেলা করতে পারি না। নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসটিতে পুরুষ চালক থাকলেও পরবর্তীতে নারী চালক বসানো হবে।’

তিনি এনআরটিসিকে নারীদের বাস চালানোর প্রশিক্ষণ দিতে নির্দেশ দেন। বাস সার্ভিস চালু করার দিনে নগরীর অন্যান্য নারীদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। অস্কার জয়ী শারমিন ওবায়েদ চিনয় বলেন, ‘বড় শহরগুলোতে নারীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে এলাকাগুলোতে নারীরা ক্যারিয়ার গড়তে চায়।’ স্থপতি ও গবেষক মারভি মাজহার বলেন, ‘বাস পরিষেবাগুলো যোগায়োগ রক্ষায় ভূমিকা পালন করবে। দ্বীপ অঞ্চলগুলোতে যাতায়াতের ক্ষেত্রেও সরকার ‘গোলাপি বোট’ পরিষেবা চালু করতে পারে। পাশাপাশি অন্যান্য শহরে এই বাস পরিষেবাটি প্রসারিত করার জন্যও অনুরোধ করছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »