● ●


মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করত ইরান
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করত ইরান

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯: ৩৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯: ৪০

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর মার্কিন ঘাঁটিতে হামলার জন্য স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত মার্চে অনুমতি ছাড়া ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক প্রচণ্ড ক্ষুব্ধ হন। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে কোনো প্রতিবেদন জমা পড়ার তথ্য তাদের জানা নেই।

ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগ নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও নজরদারি।

ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন না থাকলেও এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।

অভ্যন্তরীণ অস্থিরতার বিভিন্ন সময়ে ইরান সরকার দেশটির সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »