● ●


ভোটার তালিকা থেকে নাম বাদ, মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার দীর্ঘ লড়াই
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোটার তালিকা থেকে নাম বাদ, মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার দীর্ঘ লড়াই

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫: ৫৬

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় এবার নিজের মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে এক মুসলিম বাবাকে। কয়েক মাস ধরে সরকারি দপ্তরে ঘুরে অবশেষে আবাসিক সনদ পেয়েছেন কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা ২৭ বছর বয়সী আবদুল হাবিব। তার অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় মেয়ের জন্মনিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেও বাধার মুখে পড়তে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে হাবিবের স্ত্রী আমিনা খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। ১১ সেপ্টেম্বর মেয়ের জন্মনিবন্ধন সনদের জন্য আবেদন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে আবাসিক সনদ চায়। কিন্তু স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত থেকে সেই সনদ সংগ্রহ করতে পারেননি তিনি। পঞ্চায়েত প্রধান নিয়মিত কার্যালয়ে না আসায় এবং তার পদত্যাগের খবর থাকায় সনদ পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় বিধায়কের দপ্তরে গিয়েও সমাধান পাননি বলে অভিযোগ করেন হাবিব।

শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) তাকে আবাসিক সনদ দেন। এরপর মেয়ের জন্মনিবন্ধনের আবেদন জমা দেন তিনি। তবে ২৮ নভেম্বরের এক প্রতিবেদনে দ্য হিন্দুস্তান গেজেট জানায়, শুক্রবার মেয়ের জন্মনিবন্ধন সনদের রসিদ পেয়েছেন হাবিব। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে তাকে যোগাযোগ করা হয় বলেও জানান তিনি।

হাবিবের দাবি, তার স্ত্রী ও বাবা-মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও এসআইআরে তার নিজের নাম বাদ দেওয়া হয়েছে। তার এক বোনের নামও বাদ পড়েছিল। শুনানিতে হাজির হওয়ার পর ওই বোনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও তার এবং অন্য দুই ভাইবোনের নাম ফেরানো হয়নি। এ নিয়ে তারা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে বেশি নাম বাদ

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের বাদ পড়ার বিষয়টি নিয়ে আগে থেকেই উদ্বেগ ও বিতর্ক রয়েছে। গত ২০ এপ্রিল প্রকাশিত স্ক্রলের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে দ্বিতীয় পর্যায়ের সংশোধনে তুলনামূলক বেশি ভোটারের নাম বাদ পড়েছে। মালদহ ও মুর্শিদাবাদে সরেজমিন অনুসন্ধান করে সংবাদমাধ্যমটি জানায়, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ২৩ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, এসআইআরের পর যাচাই-বাছাই শেষে ৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৭ লাখ ১০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। এর আগে প্রায় ৬০ লাখ ৬ হাজার ভোটারের নথিতে ‘যৌক্তিক অসংগতি’ চিহ্নিত করে তাদের বিষয়ে বিচারিক কর্মকর্তাদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনে অভিযোগ করা হয়, অনেককে যথাযথ নোটিশ দেওয়া হয়নি, শুনানির সুযোগ দেওয়া হয়নি কিংবা জমা দেওয়া নথি বিবেচনায় নেওয়া হয়নি। কারও কারও ক্ষেত্রে নামের বানান, বাবা-মায়ের নামের অমিল এবং পুরোনো ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের পার্থক্যকে অসংগতির কারণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথি জমা দেওয়ার পরও কয়েকজনের নাম বাদ পড়েছে বলে প্রতিবেদনে উঠে আসে।

সূত্র: মুসলিম মিরর, টেলিগ্রাফ ইন্ডিয়া

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »