গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের ৪ হাজার ১শত টাকা জরিমানা
প্রকাশ: ২৪ জুন, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের ৪ হাজার ১শত টাকা  জরিমানা

শামীম মীরঃ
বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ১০টি মামলায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বন্দর, পিঙ্গলাকাঠী বাজার, নলচিড়া বাজার ও সরিকল বাজার এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪হাজার ১শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »