সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে যুবকের করোনা শনাক্ত, সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: ৩০ মে, ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে যুবকের করোনা শনাক্ত, সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ উপলক্ষে পুরাতন ঢাকা থেকে স্ব-পরিবারে বাড়িতে আসা বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্থানীয় প্রশাসন যুবকের বাড়ি আশপাশের ৭টি বাড়ি লকডাউন ঘোষনা করেন। লকডাউন অমান্য করে ওই যুবক লোকালয়ে ঘোরাফেরা করায় যাতায়াতের বাঁশের সাকো ভেঙ্গে বাড়ির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন করে দেন স্থানীয়রা।গৌরনদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, ঈদ উপলক্ষে এক যুবক (৪২) ঢাকা থেকে স্ব পরিবারে গত ২৩ মে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে যুবকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। ওই দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনার পরিক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার গভীর রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।
খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউনের নির্দেশ দেন। স্থানীয়রা জানান, ওই যুবক লকডাউন অমান্য করে হাট- বাজার লোকালয়ে ঘোলাফেরা করে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসি যুবকের বাড়ির সামনে বাঁশের তৈরী সাকোটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। লকডাউনে থাকা পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাঁকো ভেঙ্গে ফেলায় খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে না পারায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, কমলাপুর গ্রামের এক ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে ওই যুবকের বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনে থাকা পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »