গৌরনদীতে ৫৪ বস্তা চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ৫৪ বস্তা চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত প্রদীপ দত্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের ছেলে।

মঙ্গলবার দুপুরে আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ডিলার প্রদীপ দত্ত, ক্রেতা পঙ্কজ সাহাকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেন। তবে চালবাহী ভ্যানচালক শঙ্কর পালকে মুক্তি দেয়া হয়েছে।

অপরদিকে কেন্দ্রের নির্দেশে চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী।

উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জন সুবিধাভোগীর জন্য বাকাই বাজারের প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারের ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।

গৌরনদী থানার এসআই কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকাই বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা ও ৪০ কেজি ওজনের ১৪ বস্তাসহ সর্বমোট ৫৪ বস্তা চাল উদ্ধার করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »