সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীর তিনটি গ্রামের ২০টি খামারে অজ্ঞাত রোগে অন্তত ১৬ হাজার সোনালী মুরগীর মৃত্যু
প্রকাশ: ১৮ মে, ২০২০, ২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীর তিনটি গ্রামের ২০টি খামারে অজ্ঞাত রোগে অন্তত ১৬ হাজার সোনালী মুরগীর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি ।।বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ২০টি খামারে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৬ হাজার সোনালী মুরগী মারা গেছে। গত দুই দিনে ইল্লা, ডুমুরিয়া ও কমলাপুর গ্রামে এসব মুরগী মারা যায় বলে খামারীরা জানান। রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা পরিদর্শন করে প্রতি খামার থেকে মরা মুরগীর নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য বরিশাল গবেষনাগারে প্রেরন করেছেন। ক্ষতিগ্রস্থ খামারিরা সর্বস্ব হারিয়ে পাগল প্রায়। তারা সরকারের সহযোগীতা কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ছোট বড় শতাধিক পোল্ট্রি মুরগির খামার রয়েছে। তার মধ্যে ৬০ থেকে ৭০ টি রয়েছে সোনালী লেয়ার মুরগির খামার। যার মধ্যে অধিকাংশ খামার ইল্লা, ডুমুরিয়া ও কমলাপুর গ্রামে।

ইল্লা গ্রামের খামারি ভূমিহীন লিপি বেগম (৩৫) জানান, তার অসুস্থ্য স্বামী ফরিদ হাওলাদারসহ তিন সন্তান নিয়ে তিনি সায়েদুল সরদারের বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় ডিলার শংকর তফাদারের কাছ থেকে বাকীতে ৪ হাজার সোনালী মুরগীর বাচ্চা ও খাবার এনে দুটি খামারে লালন পালন করতে থাকেন। করোনাভাইরাসের কারণে মুরগি বিক্রির সময় হলেও তা বিক্রি করতে পারেননি। বর্তমানে প্রতিটি মুরগি এক কেজির উপরে ওজন রয়েছে। শনিবার সকালে মুরগির খাবার দিতে গিয়ে দেখতে পান খামারের অধিকাংশ মুরগি মরে রয়েছে। বাকী মুরগি শরীর কাঁপছে এবং মুখ দিয়ে পানি পরছে। এ ভাবে ২ থেকে ৩ মিনিট পর আক্রান্ত মুরগি কাঁপতে কাঁপতে মারা যায়।
একই গ্রামের খামারি শহীদ হাওলাদার (৪৫) কান্না জড়িত কন্ঠে বলেন, ‘ধার দেনা ও ডিলারের কাছ থেকে বাকীতে ঈদে বিক্রির লক্ষ নিয়ে আমার ৫টি মুরগির খামারে ৭ হাজার মুরগি পালন করি। গত দুই দিনে আমার ৬ হাজার মুরগি মারা যায়। বাকী এক হাজার মুরগি নামে মাত্র মূল্যে বিক্রি করে দিয়েছি। শেষ সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। সরকার সহযোগীতা না পেলে, আর মনে হয় ঘুরে দাড়াতে পারবোনা’। একই ভাবে জানালেন, ডুমুরিয়া গ্রামের জসিম সরদার (৪৮), কমলাপুর গ্রামের জহুর আলী (৫১), ইল্লা গ্রামের লিটন ফকির (৪২), ছোরাফ মৃধা (৩৮), সোহেল হাওলাদারসহ অনেক খামারি।
ইল্লা গ্রামের বেকার যুবক খামারি নাজমূল ঘরামী (২০) অভিযোগ করে বলেন, আমার খামারের মুরগি মরার শুরু করলে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ফোন দিয়ে বিষয়টি জানালেও কোন চিকিৎসক খামারে আসেননি।

স্থানীয় ডিলার ও খামারি শংকর তফাদার বলেন, আমার বাড়িতে ব্যক্তিগত ৩টি খামারে প্রায় ৬ হাজার এক কেজি ওজনের সোনালী মুরগি ছিল। তার মধ্যে ৫ হাজারের অধিক মুরগি মারা যায়। এ ছাড়া অধিকাংশ খামারে আমার ৩০ লক্ষ টাকার উপরে বাকীতে বাচ্ছা ও খাবার সরবরাহ করেছি। নিজের ও খামারিদের মুরগি মারা যাওয়ায় এ যেন, মরার উপর খরার ঘা। এ ছাড়া আমার কোম্পানী মুরগি মারা যাওয়ার খবর শুনে কোম্পানীর পাওনা টাকা পরিশোধের জন্য প্রতিনিয়ত মোবাইল ফোনে চাপ প্রয়োগ করছে।

গৌরনদী প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ মাছুম বিল্লাহ ডাক্তার না যাওয়া প্রসঙ্গ অস্বীকার করে বলেন, ‘খবর পেয়ে রোববার অজ্ঞাত রোগে মুরগি আক্রান্ত তিনটি গ্রামের খামার গুলো পরিদর্শন করি। খামারীদের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। প্রতি খামার থেকে মরা মুরগীর নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য বরিশাল গবেষনাগারে প্রেরন করা হয়েছে। গবেষনাগারের রিপোর্ট পাওয়ার পর অসুস্থ্য মুরগির প্রয়োজনী চিকিৎসা দেয়া হবে’।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »