বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীর বাটাজোর-শরিকল সড়কের বেহাল দশা!
প্রকাশ: ৮ জুলাই, ২০২০, ৯:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীর বাটাজোর-শরিকল সড়কের বেহাল দশা!

শামীম মীরঃ
দীর্ঘদিন যাবত মেরামত সংস্কার না করার কারণে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ বাটাজোর-শরিকল সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় ছয় কিলোমিটারের পুরো সড়কটি জুড়ে ব্যাপক খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংখ্য দূর্ঘটনা। সড়কটির বেহাল দশার কারণে এ সড়কে চলাচলকারী লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। খানাখন্দের কারণে ইতোমধ্যে এ সড়কে ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েকশ’ পরিবারের সদস্যরা বেকার হয়ে পরেছেন। দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি যেন দেখার কেউ নেই। ফলে ভূক্তভোগী এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।বুধবার সকালে সরে-জমিন ঘুরে জানাগেছে, প্রতিদিন এ সড়কটি দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর, শরিকল ও নলচিড়া ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার কয়েক হাজার বাসিন্দারা চলাচল করে থাকেন। বরিশাল জেলা শহর, গৌরনদী উপজেলা সদরে যাতায়াতের জন্য এসব এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসাই হচ্ছে বাটাজোর-শরিকল সড়ক। এ সড়কের ওপর নির্ভর করে দীর্ঘদিন থেকে এসব এলাকার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে বরিশাল-শরিকল রুটে নিয়মিত লোকাল বাস চলাচল করে আসছে। এছাড়াও ছোট ছোট যানবাহনে যাত্রী ও বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন এসব এলাকার শত শত পরিবারের সদস্যরা।স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, গত প্রায় ৪ বছর পূর্বে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের সময় স্থানীয় ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কয়েক মাসের মধ্যেই পুরো সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পরে। পরবর্তীতে আর কোন সংস্কার কাজ না হওয়ায় পিচ-খোয়া উঠে গিয়ে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুরো সড়কটি দিয়ে যানবাহনতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলাচলই অসম্ভব হয়ে পরেছে। চরম দূর্ভোগে পরতে হচ্ছে এ সড়কে যাত্রীপরিবহন করা ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীরা। অনেক চালক গাড়ী বিক্রি করে অন্য পেশায় আত্মনিয়োগ করেছেন।
ভূক্তভোগী এলাকাবাসী জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।বাটাজোড়- সরিকল সড়কটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন গাছ বোঝাই করে ভারী ট্রাক চলাচলের কারণে ওই সড়কটির বেহাল দশা হয়েছে। গৌরনদী উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জানান,অচিরেই সড়কটি সংস্কার করা হবে বলে তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »