শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘর বাঁধলেন যে তারকারা : ২০২২
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘর বাঁধলেন যে তারকারা : ২০২২

বিয়ে মানেই দুটি মানুষের একসঙ্গে জীবন কাটানোর সমাজ স্বীকৃত অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই তারকাদের জীবনেও বেজে ওঠে বিয়ের সানাই।
ভক্ত-অনুরাগীরা বরাবরই তারকাদের প্রেম-বিয়ে নিয়ে দারুণ আগ্রহী। তারা জানতে চান প্রিয় তারকার প্রিয় মানুষটির সম্পর্কে।

২০২২ সালে আমাদের মিডিয়ার বেশ কজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। বছরের বিদায়ের দ্বারপ্রান্তে এসে চলুন, দেখে নেওয়া যাক প্রিয় তারকাদের মধ্যে ২০২২ সালে কারা বর-কনে সেজে নতুন জীবন শুরু করেছেন-

বিদ্যা সিনহা মিম
২০২১ সালের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন চিত্রতারকা বিদ্যা সিনহা মিম। চলতি বছরের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে অবদ্ধ হন এই অভিনেত্রী।

শরিফুল রাজ-পরীমণি
এ সময়ের ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই অভিনেত্রী ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন অভিনেতা শরিফুল ইসলাম রাজকে। তবে এই বিয়ের কথা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রাতে হলুদ সন্ধ্যার পর ২২ জানুয়ারি পরিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। এটি শরিফুল রাজের প্রথম বিয়ে। পরীমণির তৃতীয় বিয়ে।

তাসনুভা তিশা
চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বাগদান সারেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। এরপর ০২ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে তিশার তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সারিকা সাবরিন
ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন দ্বিতীয় বিয়ে করেছেন ২ ফেব্রুয়ারি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বি আহমেদ রুহীকে বিয়ে করেন তিনি। তবে কিছুদিন আগেই সারিকা তার স্বামী বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে বিষয়টি এখন মিমাংসা হয়েছে কিনা সেটা জানা যায়নি।

দিলারা হানিফ পূর্ণিমা
ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা দিলার হানিফ পূর্ণিমা চলতি বছরের ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। বিচ্ছেদের বছরই অর্থাৎ ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে গেছে।

সানাই মাহবুব
দেশের সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব গেল ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সারেন সানাই। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

আয়েশা মৌসুমী
চলতি বছরের ১৭ জুন যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদারকে মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে করেন পাওয়ার ভয়েজ খ্যাত কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। তবে পাত্র যুক্তরাষ্ট্রে থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে।

এস আই টুটুল
গেল ১৮ জুলাই কণ্ঠশিল্পী এস আই টুটুল-আমেরিকা প্রবাসী উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়ার বিয়ে খবর প্রকাশ্যে আছে। তবে তাদের বিয়ের তারিখ প্রকাশ্যে আনেননি তারা।

মোস্তাফিজুর রহমান মানিক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বিয়ে করেছেন ৫ আগস্ট। পারিবারিক আয়োজনে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রী জহুরা আক্তার যুথী।

জেরিন তাসনিম নাউমি
চলতি বছরের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন সংগীতশিল্পী জেরিন তাসনিম নাউমি। তার বরের নাম তানজীর সিদ্দিকী। তিনি বাংলাদেশ থেকে চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পন্ন করে বর্তমানে কানাডার একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রীতম হাসান-শেহতাজ মুনিরা হাশেম
গেল ২৮ অক্টোবর বিয়ে করেছেন গায়ক-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জিয়াউল হক পলাশ
গেল ১৬ ডিসেম্বর অভিনেতা জিয়াউল হক পলাশের বিয়ে খবরটি প্রকাশ্যে আসে। পারিবারিকভাবে এ অভিনেতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »