বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন ব্যবসায়ী
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন ব্যবসায়ী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে সোহেল উদ্দিন হাওলাদার (২৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

সোমবার ভোরের দিকে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুর রশিদ হক।

নিহত সোহেল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের পুত্র।

নিহতের বড় ভাই নাসির উদ্দিন বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই বাড়িতে আগুন ধরে যায়। যতক্ষণে টের পেয়েছি ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়েছে। আমার ভাই ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে। আমি চেষ্টা করেছিলাম তার কাছে পৌঁছতে কিন্তু আগুনের কারণে পারিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুর রশিদ হক বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে। ফায়ার ফাইটার মো. মাহমুদুল হাসান, মো. ছাদিকুর ইসলাম, মো. জালালসহ আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »