মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে বাউফলে শতাধিক ঘরবাড়ি বিধবস্ত
প্রকাশ: ১১ নভেম্বর, ২০১৯, ৭:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে বাউফলে শতাধিক ঘরবাড়ি বিধবস্ত

এম.নাজিম উদ্দিন, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রায় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধবস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে সড়কে যান চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। লন্ডভন্ড হয়েছে প্রায় ৩৬ হাজার হেক্টর জমির থোর আসা আমন ধান। নষ্ট হয়েছে ঘের ও উচু জমির শাক-সবজি। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ভারি বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চল। তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে নদীপাড়ের বাঁধে ফেলা জিও ব্যাগের অধিকাংশ চলে গেছে নদী গর্ভে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘূর্নিঝড় ‘বুলবুল’ প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে সহ¯্রাধিক হেক্টর ফসল পানিতে তলিয় রয়েছে। আবহাওয়া পরিবর্তনের সাথে দ্রæত পানি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় ৩৬ হাজার ১৯০ হেক্টর জমির আমন ধানের প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ববনা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ জমিতে আগাম জাতের পাকা ও আধাপাকা আমনের ক্ষতি কিছুটা কম হলেও থোর আসা আমন ধানের চিটার পরিমান বাড়বে। ঘের ও উচু জমিতে থাকা শাকসবজি নষ্ট হয়েছে পরোপুরি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা জানান, ঘূর্ণিঝড় বুলবুলে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরের অর্ধশতাধিক কাঁচা ও টিনের তৈরি বসতঘর উড়িয়ে নিয়ে গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »