● ●


ঘুষের টালিখাতা থাকা অফিস সহকারী সেই দুলাল বরখাস্ত
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুষের টালিখাতা থাকা অফিস সহকারী সেই দুলাল বরখাস্ত

বরগুনা প্রতিনিধি : ঘুষ ছাড়া কথাই বলেন না তিনি, এমনকি ১০ টাকা পর্যন্ত ঘুষ নেন। আর ঘুষের টাকা আদায়ের হিসাবনিকাশ রাখতে টেবিলের ড্রয়ারে টালিখাতাও রয়েছে তার। বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমনই এক কর্মচারীর নাম দুলাল বাবু। তার মূল নাম দুলাল কৃষ্ণ মালাকার। চাকরি করেন উচ্চমান সহকারী পদে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান বলেন, সোমবার (২৯ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের তথ্য জানানো হয়। মঙ্গলবার আমরা আদেশটি হাতে পেয়েছি। বরগুনা সদর উপজেলার সব প্রাথমিক শিক্ষক, এমনকি শিক্ষা কর্মকর্তা পর্যন্ত জিম্মি দুলালের কাছে। বিল-ভাতার হয়রানি থেকে শুরু করে বদলি পর্যন্ত হাত এই দুলালের, এমনই অভিযোগ স্থানীয় শিক্ষকদের। গত ৩০ জুলাই বরগুনা সদর উপজেলার ৪১ জন শিক্ষক একযোগে সুনির্দিষ্ট ছয়টি লিখিত অভিযোগ দেন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে।
বিজ্ঞাপন
পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী দুলাল কৃষ্ণ মালাকার ২০২১-২০২২ অর্থ বছরের জেলা হিসাব রক্ষণ অফিস বরগুনা কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন খাতের আটচল্লিশটি চেকে মোট বরাদ্দকৃত প্রায় এক কোটি আটান্ন লাখ একুশ হাজার পাঁচশত এক টাকার চেক ব্যাংকের নির্ধারিত (২৬ জুলাই ২০২২) সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হন এবং চেকগুলো তিনি নিজস্ব ড্রয়ারে ফেলে রাখার ফলে উক্ত চেকগুলো তামাদি হয়ে যায়। এতে করে শিক্ষকরা তাদের বকেয়া ও প্রাপ্তি বিনোদন ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। আদেশে আরও উল্লেখ করা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনা কর্তৃক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গিয়েছে। উপরোক্ত কর্মকাণ্ডে তাকে (দুলাল কৃষ্ণ মালাকার) সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »