● ●


ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ৪৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ৫২

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বৃষ্টি হয়েছে। এতে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা ছিল। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। দিনভর বৃষ্টিতে আবহাওয়ায় শীতের আমেজ দেখা দিলেও ভোগান্তিতে পড়েন নগরবাসী ও পথচারীরা। এদিন রাজধানীতে ১৪ মিলিমিটার এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়; ৪২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী সোমবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা থাকবে। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার কিলোমিটার, মোংলা থেকে ৯১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গণমাধ্যমকে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি বিবেচনায় চলাচল পুনরায় শুরু করা হবে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানিয়েছেন, ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে যাওয়া প্রায় ১ হাজার ৫০০ পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়ার উন্নতি হলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সেন্টমার্টিন শিপ টিকিটের সীফাত আমার দেশকে বলেন, ১ হাজার ৩০০ পর্যটক সেন্টমার্টিন গিয়েছিলেন, এর মধ্যে ২০০-৩০০ জন ফেরত এসেছেন। তিনি বলেন, যারা বৃহস্পতিবার ভ্রমণের টিকিট কিনেছিলেন, তারা পরবর্তী সময়ে একই টিকিট ব্যবহার করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের সময়সীমার পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে আমার দেশ খুলনা ব্যুরো অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনায় দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি মানুষ। কর্মজীবী, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের জীবিকায় পড়েছে বিরূপ প্রভাব।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »