শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড়ে ভারতে আটকা পড়া ৪০ জেলে ফেরৎ পাঠালো ভারত
প্রকাশ: ১ নভেম্বর, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে ভারতে আটকা পড়া ৪০ জেলে ফেরৎ পাঠালো ভারত

যশোর ব্যুরো : গত আড়াই মাস আগে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪০ জেলে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

এসময় তিনি জানান, ঝড়ের কবলে ভেসে ভারতীয় সীমানায় চলে গেলে সে দেশের কোস্টগার্ড বাংলাদেশি জেলেদের উদ্ধার করে উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ নামে একটি শেল্টার হোমে রাখে। পরে সেখান থেকে তাদের ফেরাতে প্রচেষ্টা চালায় বাংলাদেশ সরকার। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে প্রথম ধাপে ৪০ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠালো ভারত। পরে আরও ২৬ জন জেলেকে দেশে হস্তান্তর করা হবে।
ফেরত আসা ৪০ জন বাংলাদেশি জেলের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলায়। দেশে ফেরার পর তাদের গ্রহণ করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও।

এসময় ফেরত আসা জেলেরা জানান, তারা গত আগস্ট মাসে বরগুনা থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যায় তাদের ট্রলার। ওই সময় তারা ৩৬ থেকে ৪০ ঘণ্টা সাগরে ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় চলে যান। একপর্যায়ে ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে। পরে ভারতীয় কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। ভারতীয় কোস্টগার্ড তাদের নিজেদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে পাঠায়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, প্রথম দফায় ৪০ জেলেকে ফিরিয়ে দিয়েছে ভারত। বাকি ২৬ জনকে পরে ফেরত পাঠাবে তারা। এছাড়া যারা ফিরেছেন, তাদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »