মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবে গেছে গলাচিপা ফেড়ির গ্যাংওয়ে; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: ২৬ মে, ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবে গেছে গলাচিপা ফেড়ির গ্যাংওয়ে; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ইয়াস ও পূূর্ণিমার জোয়ারের প্রভাবে বুধবার সকালে তলিয়ে গেছে পটুয়াখালীর গলাচিপা সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম রামনাবাদ নদীর ফেড়িটি। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
এদিকে গলাচিপা শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জোয়ারের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসের বিভিন্ন পয়েন্টে ওয়াবদা বেড়িবাঁধ ছিড়ে জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, গলাচিপা উপজেলার একমাত্র যোযোগ মাধ্যম রামনাবাদ নদীর ফেড়িটির গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা। এতে করে নদীর দু’ পাড়ে শত শত যানবাহন আটকে আছে। ফলে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের হাট-বাজারের মালামাল বোঝাই পণ্য পরিবহন যথাসময়ে না পৌছালে ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এদিকে পৌর শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জোয়রের পানিতে তলিয়ে যাওয়ায় ধান, চাল, মরিচ, ডাল, বাদাম, সিমেন্টসহ বিভিন্ন মনোহরী পণ্য ভিজে গিয়ে ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আড়তপট্টির রড-সিমেন্ট ব্যাবসায়ী মুশফিকুর রহমান রিচার্ড বলেন, ‘আজ সকাল থেকেই নদীর পানি বৃদ্ধি পেয়ে আমার দোকানে পানি ডুকে পড়ে। কোন মালামাল অন্যত্র সরাতে পারিনি। এতে আমার দোকানে থাকা রড, সিমেন্ট, সাবানসহ বিভিন্ন মালামাল জোয়ারের পানিতে ভিজে যায়।’গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘বুধবারও ঘূর্ণিঝড় ইয়াস ও পূূর্ণিমার জোয়ারের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের আড়তপট্টিতে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ডুকেছে। তাদেরকে খাদ্য সহায়তা দেয়া ছাড়া আমাদের হাতে আপাতত কিছু নেই।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »