শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড় ইয়াস জোয়ার-জলোচ্ছ্বাসে ভোলায় ৮৫ হাজার পরিবার প্লাবিত
প্রকাশ: ২৬ মে, ২০২১, ২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ইয়াস জোয়ার-জলোচ্ছ্বাসে ভোলায় ৮৫ হাজার পরিবার প্লাবিত

সাব্বির আলম বাবু, ভোলা:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় জোয়ারের উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। এতে ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ৮৫ হাজার পরিবার জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। ভেসে গেছে অর্ধশতাধিক গবাদি পশু। ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে মেঘনায় জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৯৫ মিটার, যা বিপৎসীমা অতিক্রম করেছে। তবে জোয়ার-জলোচ্ছ্বাসে পাউবো-১-এর বন্যা-জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধের কোনো ক্ষতি হয়নি। বাঁধের বাইরে ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। তবে পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় জোয়ারের উচ্চতা আরও বেশি ছিল। এখানে জোয়ার-জলোচ্ছ্বাসে বন্যা-জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধের ৬টি পয়েন্টে বাঁধ ঝুঁকিতে পড়েছে। তবে বাঁধ কোথাও ভেঙে যায়নি। দ্রুত সংস্কার হচ্ছে। চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিণে ঢালচর ইউনিয়ন। এ ইউনিয়নের চর নিজাম ও ঢালচরের প্রায় ৫ হাজার পরিবার মঙ্গলবার সকালের দিকে জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ইউনিয়নের ঢালচরের বাসিন্দা মো. মনির হোসেন হাওলাদার বলেন, তাঁর ২টি গরু ও ২৫টি ভেড়া ভেসে গেছে।
৬ নম্বর ওয়ার্ড (আদর্শপাড়া) গ্রামের বাসিন্দা মনির ব্যাপারী, আ. রহিম ফরাজী, কাওসার হোসেন, ফখরুল মুন্সি, জাহাঙ্গীর মাতব্বর, মোস্তফা কমান্ডার, সেলিম গাড়ি, শাহাদাত হোসেন, এলাহী মেম্বার আ. সালাম, মো. সিদ্দিকুর রহমান রাঢ়িসহ ৩৫ জনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরের ক্ষতি হয়েছে। ভিডিও কলে দেখা যায়, ভিটা প্লাবিত হয়ে ঘর পড়ে গেছে।
ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. সালাম হাওলাদার বলেন, সকালের জোয়ারে ২৫টি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। সব পরিবারের কমবেশি ক্ষতি হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। গবাদি পশুও ভেসে গেছে। ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। চর কুকরী মুকরী ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে হাজিপুর ও চর পাতিলার ৩ শতাধিক কাঁচা ঘর ভেসে গেছে। সব পুকুর ও খেতের ফসল ডুবে গেছে। গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যানরা জানান, রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। তাই মানুষকে নিরাপদে নেওয়ার নির্দেশ আছে। কিন্তু মানুষ তাদের গবাদি পশু, ঘরবসতি রেখে যেতে চাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, জোয়ার-জলোচ্ছ্বাসে ভোলা সদর উপজেলার ৮৫ হাজার পরিবার প্লাবিত হয়েছে। এর মধ্যে রাজাপুর ইউনিয়নে প্লাবিত ৩ হাজার পরিবার, পূর্ব ইলিশার ১ হাজার, পশ্চিম ইলিশার ১ হাজার, কাচিয়া ইউনিয়নের ৪ হাজার, ধনিয়া ইউনিয়নের ২ হাজার, ভেদুরিয়া ইউনিয়নের ২ হাজার, ভেলুমিয়া ইউনিয়নের ২ হাজার, শিবপুরের ১ হাজার, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৩ হাজার, মদনপুর ইউনিয়নের ৫ হাজার, হাজীপুরের ১ হাজার, চরপাতা ইউনিয়নের ৫০০, সৈয়দপুর ইউনিয়নের ৫০০, ভবানীপুরে ইউনিয়নের ৫০০, তজুমদ্দিন ইউনিয়নের মলংচড়া ইউনিয়নের ৪ হাজার, সোনাপুরের ৪ হাজার, চাঁদপুরের ২ হাজার, লালমোহন উপজেলার বদরপুরের ৫০০, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫০০, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ হাজার, চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৫ হাজার, কুকরী মুকরী ইউনিয়নের ৪ হাজার, মুজিবনগরের ৩ হাজার, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৪ হাজার, হাজীপুরের ২ হাজার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ হাজার এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ হাজার পরিবার প্লাবিত হয়েছে।
দৌলতখান উপজেলার মেদুয়া মাঝিরহাট, সদর উপজেলার শিবপুর, ধনিয়া নাছির মাঝি এলাকায় সরেজমিন দেখা যায়, জোয়ার-জলোচ্ছ্বাসের ঝাপটায় প্লাবিত এসব কাঁচা ঘরের মাটির ভিটা ধুয়ে গেছে। খেতের ফসল ডুবে গেছে। লোকজন ভিজে ভিজে নৌকায় চড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে সড়কে, নাইলে আত্মীয় স্বজনের বাড়িতে। অনেক এলাকার সড়কের ওপর পানি উঠেছে। অনেক ঘর কাত হয়ে গেছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘জোয়ারে ঢালচর, কুকরী মুকরী, মুজিব নগরের বেশ কিছু চর প্লাবিত হয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির তালিকা আমরা করিনি। এসব চরের মানুষকে নিরাপদে আনা হচ্ছে। ইতিমধ্যে ৫ শতাধিক মানুষকে ট্রলারে করে নিরাপদে আনা হয়েছে।’ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার ভোলার চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার চরকুকরী মুকরী ইউনিয়নের হাজিপুর গ্রামেপ্রথম আলো
ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, যাঁরা বাঁধের বাইরে এবং চরাঞ্চলে আছেন, তাঁদের নিরাপদে আনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। শুকনা খাবার সহ যাবতীয় সমস্যা সমাধানে ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »