ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নিখোঁজ ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নিখোঁজ ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

খুলনা ব্যুরো :

ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের কবলে মোংলা ফেয়াওয়ে বয়ার অদূরে ২২ জেলেসহ ট্রলার ডুবির ঘটনায় ২১ জন জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর ট্রলার এফ বি আশরাফুল ইসলাম ভোলা জেলার মনপুরা থেকে ২২ জন জেলে ও মাঝি নিয়ে সমুদ্রে যাত্রা করে এবং ৫ অক্টোবর ইঞ্জিন বিকল হয়ে কতুবদিয়া থেকে ভাসতে ভাসতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ের অদূরে চলে আসে। ট্রলারটি ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের কবলে পড়ে এবং উত্তাল সমুদ্র ও বৈরী আবহাওয়ায় ডুবে যায়। ট্রলারটিতেতে অবস্থানকারী ২২ জন জেলের মধ্যে ২১ জন জেলেকে বিদেশি বাণিজ্যিক জাহাজ কর্তৃক সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।
উদ্ধারকৃতদের তথ্য মতে জানা যায় তাদের সাথে থাকা আরও ১ জন নিখোঁজ রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত ২১ জেলেকে কোস্ট গার্ড বার্থ মোংলায় নিয়ে আসা হয় এবং গতকাল বুধবার বোটের মালিক ও পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিখোঁজ একজন করে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »