● ●


চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকে মৃত্যু
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকে মৃত্যু

মো. রাকিবুল ইসলাম রুবেল,ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো.মাসুদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবক মাসুদ পটুয়াখালী জেলার মেহেন্দিগন্জ উপজেলার মৃত হারুন মিয়ার ছেলে। মাসুদ ছোট বেলা থেকেই তার নানা বাড়ি ভোলার চরফ্যাশনে থাকতেন।

পারিবারিক বরাত দিয়ে ওসি জানান, মাসুদের মামা মিজানের একটি মোটরচালিত পাম্প নষ্ট হয়ে গেলে মাসুদ সেটি ঠিক করে। পরে মটরটিতে বিদ্যুৎ সংযোগ দিলে মাসুদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এঘটনায় শশিভূষণ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »