রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চরমোনাইতে বসত বাড়ির উপর সন্ত্রাসী হামলা : আহত ৩
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরমোনাইতে বসত বাড়ির উপর সন্ত্রাসী হামলা : আহত ৩

স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা আমির হোসেনের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা। অভিযোগের তীর চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মাস্টার এর বিরুদ্ধে।

তথ্য সূত্রে, গত ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ৫ টায় ডিঙ্গামানিক এলাকায় কাঠের পোল সংলগ্ন আমির হোসেনের বাড়িতে একদল সন্ত্রাসীরা হামলা চালায় এবং স্বর্নালংঙ্কার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যান সন্ত্রাসীরা।

হামলায় গুরুতর আহত হয়ে আমির হোসেন, রোকেয়া, মাকছুদা একই পরিবারের তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হন।

ঘটনার সূত্র পাত আমির হোসেনের সুমন্দি খলিল রহমান (৫৫) এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার যের ধরে আমির হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্য আক্রমণ করে। আর এই সন্ত্রাসী হামলার নেতৃত্বে দেন চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগ আছে যে খলিলুর রহমান ও নুরুল ইসলাম মাস্টার আমির হোসেন কে নিয়ে দীর্ঘদিন যাবত হামলার পরিকল্পনা করে আসছে ঘটনার দিন মঙ্গলবার খলিল এবং নুরুলইসলাম মাস্টারের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসীরা আমির হোসেনের বাড়িতে হামলা চালায়।

উক্ত ঘটনায় আমির হোসেন বাদী হয়ে বরিশাল কোর্টে মামলা দায়ের করেন মামলা নং এমটি – ২০/২১। মালার আসামিরা হলেন, আল-আমীন (২৫),পিতা খলিল রহমান, বজলু(৩৫), মুনসুর আলী (৪০)উভয় পিতা মৃত্যু মতলেব হাং, কুট্টি (৩৫) পিতা দুলাল, শহিদুল (৪০) পিতা মৃত্যু সক্তার, জামাল হাং (৪৫)পিতা মৃত্যু রশিদ হাং, আজিজুল (২৫)পিতা মৃত্যু আশ্রাব আলী,ছালম (২৮) পিতা মৃত্যু মালেক প্যাদা, রুবেল (২০) পিতা কাওছার, সিদ্দিক গাজী (৫৫), পিতা মৃত্যু হাশেম গাজী, শামীম (২৩) পিতা শাহাজান, সেন্টু খা (৩৫) পিতা মৃত্যু ইয়াছিন খা, সবুজ হাং (৪০) পিতা দুলাল হাং, রফিক (৪৫) পিতা মৃত্যু বাদশা ফকির, হেলাল উদ্দিন আসামিদের সকলের ঠিকানা ডিঙ্গামানিক চরমোনাই, থানা কোতয়ালী, জেলা বরিশাল, এছাড়া ও আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন।

ভুক্তভোগী আমির হোসেন জানান আমি মামলার প্রস্তুতি নিলে আমাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া থেকে প্রাননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা আমি আমার মেয়ে মাকছুদা স্ত্রী রোকেয়া,আমরা তিন জন বাড়িতে থাকি, ঘটনার দিন বিকেলে হঠাৎ আমার বাড়িতে এসে হামলা চালায়, আমাকে আমার স্ত্রী ও মেয়েকে বেধরক মারধর করতে থাকে তাড়া আর আমাদের বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলে, এসময় আমার মেয়ে মাকছুদার গলায় থাকা ১ ভড়ী স্বর্নের চেইন জাহার মূল্য ৭৪০০০,হাজার টাকা নিয়ে যায়, এবং আমাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরা ফুটেজ তিনটি এবং অন্যান্য যন্ত্রাংশ যাহার মূল্য ১২-১৫ হজার টাকা মালামাল ভাংচুর করে এবং লুট করে নিয়ে যায় হামলা কারী সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । আমার বাড়িতে হামলার নিলনকশা করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম মাস্টার, তার সাথে আমার কোন বিরোধ নাই, কি কারনে এই হামলা চালায় তা আমি জানিনা।

এ বিষয়ে নুরুল ইসলাম মাস্টার মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমি শালিসদার হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং আমি কোন প্রকার হুমকি প্রদান করিনাই এমনকি সকল শালিসদারদের সামনে এলাকার স্থানীয় সাধারণ জনগণ তাদের বসত ভিটায় ভাংচুর চালায় আর এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত নই।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনার সম্পর্কে অবিহিত আছি, আমি এখনো কোর্ট থেকে মামলার নথি হাতে পাইনাই তবে উভয়পক্ষ থানায় বসবে বলে জানতে পেরেছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »