সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতির মানবিক কাজে মুগ্ধ গ্রামবাসী
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতির মানবিক কাজে মুগ্ধ গ্রামবাসী

মামুনুর রশীদ নোমানী : ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক কর্মকান্ডে গ্রামবাসীর মুখে মুখে প্রশংসা। অসহায়দের মাঝে খুশির বন্যা। চল্লিশ কাহনিয়া গ্রামের প্রবাসীরা দুই বছর আগে একটি সামাজিক অনলাইন গ্রুপ গঠন করে। তারা নাম রাখেন চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতি। উদ্দেশ্য ছিল গ্রামের অসহায়, দুঃস্থ্য ও গরিব লোকদের সাহায্য- সহযোগিতা করা। গ্রুপটি সুন্দর ভাবে পরিচালনার জন্য গঠন করা হয় একটি কমিটি যার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেনমোঃ সুমন মৃধা, সহ সভাপতি মোঃ বশির হাং ,সহ সভাপতি,মোঃ বশির খান,সাধারন সম্পাদক হিসেবে মোঃ রুবেল মোল্লা,সহ সাধারণ সম্পাদক মোঃ মিজান হাং,সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আমিনুল ইসলাম সোহাগ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হাং,কোষাধ্যক্ষ মোঃ মনির মোল্লা, প্রচার সম্পাদক মহারাজ মৃধা, উপদেষ্টা হিসেবে মোঃ হেমায়েত মোল্লা, প্রতিষ্ঠাতা মোঃ ফোরকান মোল্লা,সদস্য ও অন্যান্য পদে রয়েছেন সকলে। প্রবাসে থেকেও যেন একটি পরিবার।

সামাজিক ও মানবিক কর্মকান্ড প্রসঙ্গে চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সুমন মৃধা বলেন, আমাদের গ্রামটাকে একটি সুন্দর গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করবো এবং গ্রামের অসহায় ও গরিব মানুষের পাশে দাড়াবো। এ কল্পনা থেকেই এ উদ্যোগ। ইতিমধ্য আমরা চল্লিশ কাহনিয়া গ্রামে অসংখ্য মানবিক ও সামাজিক কর্মকান্ড করেছি যার মধ্য উল্লেখযোগ্য করোনাকালীন সময়ে আমরা প্রথমে ৫৩ টি পরিবারে ত্রান ও পরবর্তীতে ৩৩ টি পরিবারে চাল বিতরন করেছি। এছাড়া মাহে রমজানে ৩৩ টি পরিবারে ইফতার সামগ্রী বিতরন করেছি।

এ ব্যাপারে চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ রুবেল মোল্লা বলেন, আমরা সমিতির পক্ষ থেকে এলাকায় অস্বচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা,অসুস্থ্য রোগীদের আর্থিক অনুদান প্রদান,মাদ্রাসা,মসজিদ,পাঠাগারে অনুদান প্রদান করা হয়।তিনি বলেন মানুষের কল্যানে আমাদের গ্রামের অসুস্থ্য অসহায় রোগীদের ও প্রতিষ্ঠানে আমাতের সাহায্য -সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌।

এছাড়া চল্লিশ কাহনিয়া হাজি বাড়ি জামে মসজিদ এবং বয়াতি বাড়ি জামে মসজিদ পরিষ্কার পরিছন্ন রাখারা জন্য দু মসজিদে দুজনকে প্রতি মাসে সম্মানী দিয়ে আসছে চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতি।

এব্যাপারে সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন,
সত্যি আমি এবং আমরা তথা চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কিছু ভালো কাজ করতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করি।
সোহাগ বলেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় পাশে থাকবে সমিতি।

এব্যাপারে সমিতির উপদেষ্টা হেমায়েত মোল্লা বলেন,মানবিক মূল্যবোধ থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নে অংশগ্রহণ করা।এছাড়া দরিদ্র পরিবারের জন্য বিয়ের অনুষ্ঠানের সহায়তা, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, পানির অভাব দুর করা, অর্থাভাবে স্কুল-কলেজের ঝড়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এলাকাবাসী জানান,চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতি করোনাকালীন সময়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণের পাশাপাশি এলাকায় বহু মানবিক কাজ করেছে । তাদের এই মানবিক কর্মকান্ডে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি আপামর জনসাধারণের মাঝে সাড়া জাগিয়েছে সমিতি।

এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি মাইনুল ইসলাম কবির বলেন, প্রবাসে থেকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চল্লিশ কাহনিয়া প্রবাসী কল্যাণ সমিতি।তিনি সমিতির সফলতা ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »