● ●


চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স

বিশ্বের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটির বিভিন্ন অনলাইন কোর্সে বিনা মূল্যে পড়ার সুযোগ দিয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী শিক্ষার্থী এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সগুলো অনলাইনে করা যায় এবং নিজের সুবিধামতো সময়ে শেখার সুযোগ রয়েছে।

১. আর্ট ও ডিজাইন ২. ডেটা সায়েন্স ৩. পুষ্টিবিজ্ঞান ৪. ব্যবসা ৫. কম্পিউটার সায়েন্স ৬. শিক্ষা ও শিক্ষকতা ৭. সামাজিক বিজ্ঞান ৮. স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান ৯. মানবিক ১০. গণিত ১১. তথ্যপ্রযুক্তি ১২. প্রোগ্রামিং ১৩. বিজ্ঞান

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এবং পেশাজীবীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। বয়স বা লিঙ্গভিত্তিক বাধ্যবাধকতা নেই। একটি কোর্সে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক কোর্সেও ভর্তি হওয়া যায়।

সাধারণভাবে আইইএলটিএস বা টোফেল স্কোরের বাধ্যবাধকতা নেই। তবে অধিকাংশ কোর্সের ভাষা ইংরেজি হওয়ায় কোর্সের বিষয়বস্তু বুঝতে ইংরেজিতে পড়ার সক্ষমতা থাকা প্রয়োজন।

কোর্সগুলো বিনা মূল্যে করা গেলেও যাচাইকৃত (ভেরিফায়েড) সনদের জন্য আলাদা ফি প্রযোজ্য হতে পারে। তাই বিনা মূল্যে কোর্স সম্পন্ন করা এবং বিনা মূল্যে ভেরিফায়েড সনদ পাওয়া দুটি বিষয় এক নয়।

হার্ভার্ডের এসব অনলাইন কোর্সে ভর্তি হতে এডএক্স (edX) প্ল্যাটফর্মে যেতে হবে। এরপর পছন্দের কোর্স নির্বাচন করে একটি অ্যাকাউন্ট খুলে বা বিদ্যমান অ্যাকাউন্টে সাইন ইন করে কোর্সে এনরোল করা যাবে।

কোর্সভেদে সময়কাল, ক্লাসের ধরন, অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন ও সনদের শর্ত আলাদা হতে পারে। তাই ভর্তির আগে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য দেখে নেওয়া উচিত।বিস্তারিত দেখুন এই ঠিকানায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »