শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চাকরি দেওয়ার নামে নারীদের সাথে প্রতারণা, কারাগারে ববি রেজিস্ট্রারের পিএ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে নারীদের সাথে প্রতারণা, কারাগারে ববি রেজিস্ট্রারের পিএ

নিজস্ব প্রতিবেদক : নারীদের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বর্তমানে তিনি পটুয়াখালীর কারগারে আছেন।

সম্প্রতি ববি কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দেয়। এতে অনেক চাকরি প্রত্যাশী আবেদন করেন। অভিযোগ রয়েছে, পিএ বাতেন আবেদনপত্র থেকে নারী চাকরি প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের প্রলোভন দেখান। চাকরি প্রত্যাশীদের একজন ছিলেন বিচারকের স্ত্রী। মনে করা হচ্ছে, তাকে প্রলোভন দেখাতে গিয়ে ফেঁসে যান বাতেন।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বৃহস্পতিবার জানান, আব্দুল বাতেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে সুনির্দিস্ট অভিযোগে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ববি সুত্র জানায়, যে কোন সময় আটক হতে পারেন- এমন শংকায় বাতেন তার মোবাইল ফোন অফিসে রেখে বাসায় যেতেন। গত সোমবার দুপুরে অসুস্থতার অজুহাত দেখিয়ে অফিস থেকে পালানোর চেস্টা করেন। পথে পটুয়াখালী সদর থানা পুলিশ তাকে আটক করে। বাতেনের ভাগ্নে ববির অর্থ ও হিসাব শাখার প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সোমবার তার মামাকে নিয়ে মোটরসাইকেলে বের হওয়ার সময় ববির প্রধান ফটকে পুলিশ পথরোধ করে। পুলিশ বাতেনের মোবাইলটি অফিস থেকে আনে।

পুলিশ সূত্রে জানায়, পিএ বাতেনের ফোনসেট যাচাই করে চাকরিপ্রত্যাশী পাঁচ-ছয় নারীকে উত্ত্যক্ত ও হয়রানীর তথ্য পাওয়া গেছে। চাকরীর আবেদনপত্র থেকে তিনি এসব নম্বর সংগ্রহ করেছেন। এরসঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহসীন উদ্দীন বলেন, বাতেনের বিষয়টি তারা এখনও দাপ্তরিকভাবে জানেন না। অনুপস্থিতির বিষয়ে জানতে তাকে চিঠি দেওয়া হবে। নারী চাকুরী প্রত্যাশীরা হয়রানি হয়েছেন কি-না তা খতিয়ে দেখার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »