সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চার বছর কর্মস্থলে অনিয়মিত রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকের দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০১৯, ৬:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চার বছর কর্মস্থলে অনিয়মিত রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকের দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)ঃ

কর্মস্থলে ৪ বছর ধরে অনিয়মিত দুই কর্মচারী। কখনো মাসে এক-দু’দিন আসেন, কখনো তাও আসেন না। এলেও কাজ সেরেই আবার চলে যান। তবুও তারা নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব রয়েছে। ওই দুই কর্মচারী হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মুখরবান্দা ৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. ওয়ালিউদ্দিন ও পরিবার কল্যাণ সহকারী বিলকিস নাছিমা বানু।

ওয়ালিউদ্দিনের বাড়ি কলাপাড়া উপজেলার হাজিপুর এবং বিলকিসের বাড়ি ওই কমিউনিটি ক্লিনিকসংলগ্ন মাঝের দেওর গ্রামে।জানা গেছে, ২০১২ সালে বড়বাইশদিয়া ইউনিয়নের মুখরবান্দা ৯ নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। ওই ক্লিনিকের কার্যক্রমের শুরু থেকেই স্বাস্থ্য সহকারী হিসেবে মো. ওয়ালিউদ্দিন ও পরিবার কল্যাণ সহকারী হিসেবে বিলকিস নাছিমা বানু যোগদান করেন। নিয়মানুযায়ী সপ্তাহে শনি থেকে সোমবার তিন দিন ওয়ালিউদ্দিন এবং মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিন বিলকিস ক্লিনিকে উপস্থিত কথা।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, ওয়ালিউদ্দিন ও বিলকিসের ক্লিনিকে আসা-যাওয়া নেই। ফলে ওই ক্লিনিকে গিয়ে মানুষ আশানুরূপ সেবা পাচ্ছে না। বৃহস্পতিবার ক্লিনিকে সেবা নিতে আসা কয়েকজন নারীর সঙ্গে কথা হয়। তারা কেউই জানেন না ওই দুই কর্মচারী এই ক্লিনিকে চাকরি করে কিনা। অনুসন্ধানে ওই দুই কর্মচারী চার বছর ধরে কর্মস্থলে অনিয়মিত হওয়ার তথ্য-প্রমাণ মিলেছে। অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সাল থেকে চলতি ২০১৯ সাল পর্যন্ত এ চার বছরে ক্লিনিকে ওয়ালিউদ্দিন ও বিলকিস অনিয়মিত। শুধু সংশ্লিষ্ট কর্মকর্তা পরিদর্শনে এলে এবং কাগজ-কলমে কাজগুলো বৈধ করতে একদিন-দু’দিন তাদের উপস্থিতি দেখা যায়। ওই সময়ই হাজিরা খাতায় তারা একসঙ্গে পেছনের দিনের স্বাক্ষর করে যান। তবে এক সঙ্গেই ওয়ালিউদ্দিন হাজিরা খাতায় অনেক দিনের স্বাক্ষর দিয়ে জালিয়াতি করাকালীন ধারণ করা ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এছাড়া জালিয়াতি করার আগেই ওয়ালিউদ্দিন ও বিলকিসের স্বাক্ষরবিহীন গত চার বছরের বেশ কয়েক মাসের হাজিরা খাতার ছবিও এ প্রতিবেদকের কাছে এসেছে।

জানতে চাইলে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. নাঈমুর রহমান বলেন, ‘স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীর অনুপস্থিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর দেয়ার বিষয়টি অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টরকে জানিয়েছি।অভিযুক্ত স্বাস্থ্য সহকারী ওয়ালিউদ্দিন বলেন, ‘আপনি আমার নম্বর পেলেন কোথায়? আপনাকে এই অভিযোগ দিছে কে? আমি যখন সুযোগ পাই তখন হাসপাতালে যাই। আমি অনুপস্থিত থাকি না, আমার কাজ আমি করি।’ হাজিরা খাতায় অনেক দিনের স্বাক্ষর একসঙ্গে দেয়ার ভিডিও আছে জানালে তিনি বলেন, ‘কে বলছে আমি একসঙ্গে স্বাক্ষর দিছি। ভিডিও কিসের? আপনি কখন ভিডিও নিলেন। আমার অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে। তারাই দেখছে। আপনার ক্ষমতা থাকলে যা ইচ্ছে, তাই করেন।’ আরেক অভিযুক্ত পরিবার কল্যাণ সহকারী বিলকিস নাছিমা বানু বলেন, ‘আমি অসুস্থ, বৃদ্ধ বয়স। কমিউনিটি ক্লিনিক অনেক দিন বন্ধ ছিল। এবার প্রধানমন্ত্রী ধরছে, আমরা ট্রেনিং দিয়া এহন ঠিকমতো থাকি। আমি আপনাকে পাব কই। আমি আপনার সাথে দেখা করব। আপনি আমার উপকার করেন। যদি টাকাটুকা লাগে, তাও বলেন। মহিলা মানুষ এসব নিয়ে ঝামেলা করব না। সামনের মাসে অবসরে চলে যাব।’এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. মো. মনির হোসেন বলেন, আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াহবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »