চৌগাছা অবৈধ পশু হাট বন্ধের দাবিতে পুড়াপাড়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসী
প্রকাশ: ২৬ জুন, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চৌগাছা অবৈধ পশু হাট বন্ধের দাবিতে পুড়াপাড়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসী

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

চৌগাছা অবৈধ পশুহাট বন্ধের দাবিতে রোববার দুপুরে পুড়াপাড়া বাজারে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। গ্রামবাসীর দাবি পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চালু থাকায় সরকার প্রতি বছর কোটি টাকার রাজস¦ হারাচ্ছে। এ নিয়ে মহেশপুরের পুড়াপাড়া বাজারে ব্যবসায়ী,বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,ইউপি সদস্য আব্দুল কাদের,পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুজিন আলী,সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউপি সদস্য শাহিনুর রহমান, বেন্টু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি মন্ত্রনালয় ও হাইকোর্ট থেকে দুই বছর পূর্বে চৌগাছার পশুহাটকে অবৈধ হাট ঘোষনা করা হয়েছে। তার পরেও যশোরের জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ হাট বন্ধের কোন পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছর সরকার পুড়াপাড়া পশু হাট ইজারা বাবদ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর চৌগাছার অবৈধ পশু হাটের কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়?
বক্তারা আরো বলেন অবিলম্বে যশোরের চৌগাছার অবৈধ পশুহাট বন্ধ করতে হবে। পুড়াপাড়ার পশু হাটের দিনে চৌগাছার অবৈধ পশুহাট চলতে পারেনা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »