সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চ্যালেঞ্জিং আফগানদের ওপর ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জিং আফগানদের ওপর ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক : আফগানদের সমীহ করলেও বাংলাদেশকেই ফেবারিট বলছেন মিরাজ। ফাইল ছবিআইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। এখন প্রতিটি ম্যাচ মানেই সেই চ্যাম্পিয়নশিপের পথে এগিয়ে যাওয়া। বাংলাদেশ এ ক্ষেত্রে একটু সুবিধা পাচ্ছে। মূল চ্যাম্পিয়নশিপে নামার আগেই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের হাত মকশো করে নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী মাসে টেস্টে প্রথমবারের পক্ষে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ পরীক্ষায় নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ মুখোমুখি হওয়ার স্মৃতি বাংলাদেশের জন্য সুখময় নয়। কিন্তু টি-টোয়েন্টির স্বাদ টেস্টে টেনে লাভ নেই। এ ফরম্যাটে বাংলাদেশ যে আফগানদের চেয়ে অভিজ্ঞতায় ১৭ বছর এগিয়ে আছে। সে বিবেচনায় একমাত্র টেস্টে বাংলাদেশ পরিষ্কার এগিয়ে। তবু প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং মনে করেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের সোজা সাপটা হিসাব, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোট আর বড় না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। কিন্তু আমরাও ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে এবং আর ঘরের মাঠে খেলছি আমরা। ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যার যার জায়গায় পারফর্ম করতে হবে। আর আমরা যদি নির্দিষ্ট জায়গাগুলোতে যদি ভালো করি তাহলে কাজটা সহজ হয়ে যাবে।’

গতকাল অনুশীলনে হালকা চোট পাওয়ায় আজ ব্যাটিং বা বোলিং করতে পারেননি মিরাজ। চোট গুরুতর না হওয়ায় আপাতত একে ক্ষণিক বিশ্রাম হিসেবেই দেখছেন মিরাজ। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ দলের শক্তিতেও বিশ্বাস রাখেন। আফগানিস্তানের ওপর চড়াও হয়েই নাকি খেলবেন তাঁরা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা চড়াও হয়ে খেলার চেষ্টা করব। আমরা কাজ করছি। ওদের থেকে আমরা অনেক এগিয়ে থাকব। দিনের শেষে আমরা যদি ভালো ক্রিকেট খেলি ওরা আমাদের সঙ্গে কিছু করতে পারবে না। তারপরেও খেলায় কিন্তু হার জিত থাকবে, ভালো সময়-খারাপ সময় থাকে। তারপরও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেন ভালো ক্রিকেট খেলি এবং আমরা যেন প্রমাণ করি যে ওদের চেয়ে আমরা ভালো দল। এটাও প্রমাণ করতে হবে আমরা ভালো ক্রিকেট খেলি। বিগত কয়েক বছরে যেটা খেলেছি। এটাই আমরা চেষ্টা করছি, এভাবেই কঠোর পরিশ্রম করছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »