সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছবি তুলে ত্রাণ কেড়ে নেওয়া সেই চেয়ারম্যান বরখাস্ত
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৭:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছবি তুলে ত্রাণ কেড়ে নেওয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
ত্রাণ দেওয়ার জন্য লোকজন ডেকে এনে ছবি তোলার পর ত্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে। এবার এ অভিযোগে তাকে বরখাস্ত করল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া চেয়ারম্যান নুরুল আবছার। পুরোনো ছবি

আজ রোববার বিকেলে হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে পাঠানো স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রথম চিঠিতে বলা হয়, ‘যেহেতু চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী কর্তৃক প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৪ (৪)(খ)(ঘ) অনুযায়ী উক্ত চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে বরখাস্তের সুপারিশ করেছেন। সেহেতু বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে অপসারণ করা হলো।’

অপর চিঠিতে নুরুল আবছারকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

গত সোমবার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ দিয়ে ছবি তোলার পর কয়েকজনের ত্রাণ চেয়ারম্যান নুরুল আবছার কেড়ে নেন বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ৬ এপ্রিল সকালে ত্রাণ দেওয়ার কথা বলে চেয়ারম্যানের লোকজন তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ইউনিয়ন পরিষদে যাওয়ার পর চেয়ারম্যান নুরুল আবছার ও তার লোকজন ত্রাণ দেওয়ার কথা বলে ছবি তোলেন। ছবি তোলার পর চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান টিপু ও তার লোকজন তাদের দেওয়া ত্রাণগুলো কেড়ে নেন। কয়েকজন এর প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন তাদের মারধর করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান তারা।

ঘটনার পর দিন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘৬ এপ্রিল বিকাল ৩টার দিকে, তখন আমি বাসায় অবস্থান করছিলাম। তখন শুনলাম বেশ কয়েকজন লোক আমার কার্যালয়ের সামনে জড়ো হয়ে আছে। খবর পেয়ে দ্রুত সেখানে যাই, পরে তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের বেলা ১১টার দিকে ত্রাণ দেবে বলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডেকে নিয়ে যায়। সেখানে তাদেরকে ২টা পর্যন্ত বসিয়ে রাখার পর বলা হয় ত্রাণ দেওয়া হবে না। তখন তারা বলে আমাদের ত্রাণ দিতে হবে, না হয় আমরা যাব না। এরপর তারা না যেতে চাইলে চেয়ারম্যান ও তার লোকজন তাদেরকে মারধর করে বলে তারা অভিযোগ করেন।’

তিনি বলেন, ‘এরপর আমি তাদের উপজেলার তহবিল থেকে খাদ্যসামগ্রী প্রদান করি। পাশাপাশি এই ঘটনা কেন সংগঠিত হয়েছে, এই ঘটনায় কারা দায়ী সেই বিষয়ে বক্তব্য চেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে চিঠি দিয়েছি।’

 

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »