শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ছিটকে গেল ব্রাজিল, পদত্যাগ করলেন তিতে
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছিটকে গেল ব্রাজিল, পদত্যাগ করলেন তিতে

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর ব্রাজিল কোচের পদ ছেড়েছেন তিতে। গত বিশ্বকাপে তার অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরেছিল বেলজিয়ামের কাছে। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় ফুটবল জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো।

২০১৬ সালে ব্রাজিল কোচের দায়িত্বে আসীন হন তিতে। তার অধীনে কোপা আমেরিকাসহ রাশিয়া বিশ্বকাপেও খেলে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০১৯ সালে দলকে কোপা আমেরিকা জেতান তিনি।

দীর্ঘদিন ধরে ব্রাজিলকে কোচিং করানো তিতের সমালোচনা হয়ে আসছিল অনেক দিন আগে থেকে। তার ট্যাকটিক্স নিয়ে ফুটবলবোদ্ধাদের একটি অংশের আপত্তি ছিল। অনেকে মনে করেন, ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে তার পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে। তাদের যুক্তি এই কারণে গত বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হেরেছিল দলটি।

এবারও ট্যাকটিক্সের কারণে সমালোচনার শিকার হচ্ছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও যে হেরেছে তার শিষ্যরা, তাও আবার পেনাল্টিতে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তারা হেরেছে ১(৪)-১(২) ব্যবধানে।

শুক্রবার (৯ ডিসেম্বর) কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের ১১৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পরের মিনিটে তাদের দুঃস্বপ্ন হয়ে আসে ক্রোয়াটদের বদলি নামা ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ। ১২০ মিনিট শেষেও দুই দলের গোল সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় তুলে নেয় লুকা মদ্রিচরা।

টাইব্রেকারে প্রথম শটই মিস করেন রদ্রিগো। অন্যদিকে প্রথম দুই শটে দলকে এগিয়ে রাখেন লভ্র মাজের ও নিকোলা ভ্লাসিচ। পরের শুটআউটে ব্রাজিলের স্বপ্ন টিকিয়ে রাখেন ক্যাসেমিরো।

তবে লুকা মদ্রিচের শটও ঠেকাতে পারেননি অ্যালিসন বেকার। পেদ্রো এসে ফের লড়াইয়ে ফেরান ব্রাজিলকে। কিন্তু অ্যালিসন পারেননি মিসলাভের শট ঠেকাতে। পরের শটে দলকে হতাশ করে মারকুইনস। আর তাতে আসর থেকেই ছিটকে যায় ব্রাজিল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে পা রাখে ক্রোয়েশিয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »