সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ছেলেরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খোঁজ নেন না বাবার!
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছেলেরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খোঁজ নেন না বাবার!

অসুস্থ বাবার খোঁজ নেন না ব্যবসায়ী দুই ছেলে। দেন না ভরণপোষণও। এমন অভিযোগ নিয়ে লালমোহন থানার ওসির কাছে এসেছেন রাজা মিয়া নামে এক বৃদ্ধ।

শুক্রবার রাতে ওসির কাছে এসে তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণপোষণের দাবি তুলে মামলা করেন ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ। তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা।

রাজা মিয়ার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও আট বছর ধরে কোনো রকমের খোঁজ-খবর নেন না। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কাণ্ডে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবিতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে বলে আশাবাদী তিনি।

ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দুই ছেলে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন রাজা মিয়া। পরে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা দ্রুত তার দুই ছেলেকে আইনের আওতায় আনব।’

তিনি আরও বলেন, ‘সবাই তাদের পিতা-মাতার প্রতি যত্মশীল হতে হবে। অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের পিতা-মাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »