জনসমর্থনে এগিয়ে নলছিটির রানাপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে খালেক মাস্টার
প্রকাশ: ৭ মার্চ, ২০২১, ১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জনসমর্থনে এগিয়ে নলছিটির রানাপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে খালেক মাস্টার

নিজস্ব প্রতিবেদকঃ
নলছিটি উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী হাওয়া।ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য জনসমর্থন আদায় এবং নানাবিধ প্রচার প্রচারনা নিয়ে মাঠে রয়েছে।অন্যান্য ইউনিয়নের মত নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে রয়েছে একাধিক প্রার্থী।চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক এবং দুর্দিনে ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় ও ত্যাগী নেতা খালেক মাস্টার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হামিদ মোল্লা,বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম,সাবেক ইউপি সদস্য আবু সুফিয়ান,মোঃশাহজাহান হাওলাদার ও মোঃ জামাল হাওলাদার প্রমূখ।
সরেজমিনে সাধারন ভোটারদের সাথে কথা বলে দেখা গেছে তাদের অধিকাংশেরই সমর্থন রয়েছে খালেক মাস্টারের প্রতি,কারন হিসেবে তারা যুক্তি দেখিয়েছেন যে,খালেক মাস্টার দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় রাজনীতির সাথে জড়িত,যেকোন বিপদে আপদে তাকে পাশে পাওয়া যায় এবং তিনি পেশায় একজন শিক্ষক হওয়ায় তিনি ভদ্র এবং সামাজিক মানুষ।তাছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বেশীরভাগ নেতাকর্মীরা খালেক মাস্টারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।গোপন সূত্রে জানাগেছে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সাতটি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারীগন জেলা উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ঝালকাঠী জেলার রাজনৈতিক অভিভাবক আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু বরাবর খালেক মাস্টারকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সে মোতাবেক মাঠে কাজ করতেছেন।এসকল বিষয় বিবেচনায় এবং সার্বিকভাবে অন্যান্য প্রার্থীদের চেয়ে জনসমর্থনে এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থানে আছেন তিনি।অন্যদিকে বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনোনয়ন চাইলেও তার বিষয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া আছে,অনেকে বলছেন তিনি একাধিক বার নির্বাচন করে হেরেগেছেন,শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি আছে এবং তিনি ২০০৮ সালের পূর্বে আওয়ামীলীগের রাজনীতিতে ছিলেন না।পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালামের কিছুটা জনসমর্থন থাকলেও দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দলের ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়া,নিজের লোক ব্যাতীত ইউনিয়নের অন্যান্য লোকদের ইউনিয়ন পরিষদের নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা,নিজে একাধিক মারামারিতে সরাসরি জড়িত থাকা,পরিষদের নানাবিধ সুযোগ সুবিধার ক্ষেত্রে ইউনিয়নকে দুটি অঞ্চলে বিভক্ত করাসহ জনমনে নানা ক্ষোভ রয়েছে তার বিষয়ে।তাছাড়া নতুন প্রার্থী মোঃ জামাল হাওলাদার ও মোঃ শাহজাহান নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক কালে মাঠে প্রচার প্রচারনা ও কিছু সামাজিক কাজকর্ম করলেও তারা নতুন প্রার্থী হওয়ায় তাদের বিষয়ে জনগনের ভরসা বা অাস্থা এখনো তেমনটা তৈরি হয়নি।
তবে সকল প্রার্থীই দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী এবং সেজন্য দলের স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমুর সিদ্ধান্তের উপর ভরসা রাখতে চান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »