শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জন্মদিনে নিজের চাপা কষ্টের কথা জানালেন মৌসুমী
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২, ৩:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জন্মদিনে নিজের চাপা কষ্টের কথা জানালেন মৌসুমী
অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। আজ এই গুণী এই অভিনেত্রীর জন্মদিন। বছরের অন্যান্য দিনের চেয়ে বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই একটু অন্যরকম হয়ে থাকে। কারণ এই দিনটি ঘিরে নানা আয়োজন থাকে। তবে এর মধ্যে নিজের ভেতরে চাপা কষ্টের কথা জানালেন মৌসুমী।জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলেই আসলে আব্বুর কথা খুব মনে পড়ে। আমার সবকিছুই আব্বুর নখদর্পণে ছিল। তাই জীবনের এই পর্যায়ে এসে আব্বুকে বেশি বেশি মিস করি। আবার এই জন্মদিনে আম্মুও পাশে নেই। সবকিছু মিলিয়ে যদিও নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা আছে। কিন্তু আমার দুই সন্তান ফারদিন ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকব, শান্তিতে থাকব।’

দোয়া চেয়ে মৌসুমী বলেন, ‘সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।’

Moushumi Burthday

ছবি: সংগৃহীত

‘দেশান্তর’ সিনেমার গল্প এবং তার নিজের অভিনীত চরিত্রটি মৌসুমীর ভীষণ ভালো লেগেছে। ফলে তিনি নিজেও এই সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমাটিও। এতে তার সহশিল্পী হিসেবে আছেন রাশেদা চৌধুরী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।

Moushumi aমৌসুমী

এছাড়াও মৌসুমী শেষ করেছেন ‘সোনার চর’ নামের একটি সিনেমার কাজ। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »