শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবীতে কুয়াকাটায় “জলবায়ু চিত্র প্রদর্শনী”
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০১৯, ৭:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবীতে কুয়াকাটায় “জলবায়ু চিত্র প্রদর্শনী”

নাইম ইসলাম, কুয়াকাটা থেকেঃ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু চিত্র প্রদর্শনী করেছে কুয়াকাটা তরুণ ক্লাব। জলবায়ু সংকট থেকে উত্তরণে এবং তরুণ প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারের প্রতি জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করতে আহবান জানান ফ্রাইডে’স ফর ফিউচার আন্দোলনের ক্ষুদে জলবায়ু কর্মীরা।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে অ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্ট এর সৌজন্যে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সহযোগিতায় “জলবায়ু চিত্র প্রদর্শনী”র বাস্তবায়ন করে স্থানীয় যুব সংগঠন কুয়াকাটা তরুন ক্লাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ সচিব, পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও ইউনিসেফ’র ঢাকা ও বরিশালের প্রতিনিধি দলসহ কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং তাদের সদস্যবৃন্দ।

কুয়াকাটা তরুন ক্লাবের সমন্বয়কারী ইবরাহিম ওয়াহিদের সঞ্চালনায় জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উপস্থিত অতিথিবৃন্দ ও তরুনরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে যেকারনে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। দায় না থাকা স্বত্ত্বে ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার, তাই শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনতে হবে এবং জলবায়ু অর্থায়ণ বাড়ানোর আহবান জানানোর পাশাপাশি জলবায়ুকে ক্ষতি করে এমন জীবনযাপন থেকে নাগরিকদের বিরত থাকার এবং বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »