মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জাজিরায় ৬ জন নিহতের ঘটনায় মামলা
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাজিরায় ৬ জন নিহতের ঘটনায় মামলা

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ট্রাকচালককে অজ্ঞাত আসামি করে গত বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলাটি করেন অ্যাম্বুলেন্সচালক রবিউল ইসলামের ছোট ভাই ইয়াছিন হাওলাদার।

আরও পড়ুন: বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত -৬

 

শনিবার তিনি সমকালকে বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ট্রাকচালক অবৈধভাবে সড়কের পাশে ট্রাক পার্ক করেছিলেন।

আরও পড়ুন: বন্ধুর মায়ের চিকিৎসা করাতে গিয়ে সাংবাদিক মাসুদ রানা ফিরলেন লাশ হয়ে

এ সময় তিনি কোনো জরুরি বাতিও জ্বালাননি। সড়কের পাশে ট্রাক থামিয়ে রেখে ঘুমানোর নিয়ম নেই। আর এ কারণেই ট্রাকটি দেখতে না পেয়ে পেছনে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সচালকসহ ৬ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইয়াছিন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ‘পরোপকারী’ রাব্বির মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেছেন নিহত অ্যাম্বুলেন্সচালকের ভাই।

আরও পড়ুন: ২৬ ঘণ্টা নির্ঘুম ছিলেন চালক : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বাদীর অভিযোগ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। ট্রাকচালককে এখনও শনাক্ত করা যায়নি। তাই এই মামলায় তাঁকে অজ্ঞাত আসামি করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »